সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড পৌর প্রশাসনের ওয়েবসাইট ক্লোন, প্রশাসক-ইউএনও ও ওসির সিল-স্বাক্ষর জাল করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা সীতাকুণ্ডে মধ্যরাতে মহাসড়কে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, ধাওয়া দিল বিএনপি যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা মেলেনি, ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩ সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে বাড়বকুণ্ড স্টেশনে ট্রেনে কাটা পড়ে রেল কর্মীর মৃত্যু

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

কাইয়ুম চৌধুরী, ​সীতাকুণ্ড ঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. রফিকুল ইসলাম মিস্ত্রি (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২১ এপ্রিল সকালে এই দুর্ঘটনা ঘটে।

​ নিহত রফিকুল ইসলাম চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার গোড়ামারা গ্রামের মৃত আমীর হোসেনের পুত্র। বর্তমানে তিনি সীতাকুণ্ডের রেল গেইট এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

​ঘটনার স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে বাড়বকুণ্ড রেল স্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকামুখী একটি ট্রেনের নিচে কাটা পড়েন রফিকুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হন এবং মরদেহ উদ্ধার করেন।

​পুলিশের বক্তব্য ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট রেলওয়ে ফাঁড়ির পুলিশ জানায়, নিহতের পকেটে থাকা তথ্যের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

​এই ঘটনায় রেল ষ্টাফদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সীতাকুণ্ডের বিভিন্ন রেল ক্রসিং ও স্টেশনে সাধারণ মানুষের অসতর্ক চলাচলের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »