শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মোঃ ফয়সাল আহমেদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ১০টা দিকে উপজেলার বারৈয়ারঢালা ও কলাবাড়িয়া এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। রেল পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

স্থানীয় ও সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ- জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি কলাবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় ওই কিশোর ট্রেন থেকে নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

নিহত ফয়সাল আহমেদ কিশোরগঞ্জ জেলার মিঠাময় উপজেলার মোহাম্মদ বশির আহমদের ছেলে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ফয়সাল নামে ছেলেটি পড়ে গিয়ে মারা যায়। নিহতের সুরতাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »