বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে উৎসাহ উদ্দীপনায় প্রহেলা বৈশাখ উদযাপিত মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে বর্তমান সরকার বদ্ধপরিকর -শিক্ষামন্ত্রী সীতাকুণ্ড আবুল খায়ের ষ্টীল মিলে ডাকাতি কালে তিন ডাকাত আটক সীতাকুণ্ডে জুলাই সনদ বাস্তবায়নে ১১ দলের বিক্ষোভ মিছিল কুমিরায় পাওনা টাকা চাইতে গিয়ে সংখ্যালঘু পরিবারের তিন সদস্যকে ছুড়ি দিয়ে কুপিয়ে জখম,চমেকে ভর্তি সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় আবাসিক হোটেল ও বাজার কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ । সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বাইক দূর্ঘটনায় যুবকের মৃত্যু সীতাকুণ্ডে আরো এক যুবক খুন! দুই মাসে চার যুবককে হত্যা! সীতাকুণ্ডে কারখানার ছাউনীর টিন পড়ে দুই শ্রমিক নিহত বাড়বকুন্ডের কিশোর শাহেদকে ৯ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছেনা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে উৎসাহ উদ্দীপনায় প্রহেলা বৈশাখ উদযাপিত

  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পান্তা ইলিশ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা প্রশাসন আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে বৈশাখী মেলায় নানান রকম পরসা সাজিয়ে দোকান বসেছে। উপজেলার মেঘমল্রার খেলাঘর আসর,বালামখানা,শৈল্পিক সাংস্কৃতিক সংগঠন, শৈলী,শিল্পকলা একাডেমী,মুকুল ফৌজ,সীতাকুণ্ড ডিগ্রি কলেজ,কালীতলা বৈশাখী মেলা সহ বিভিন্ন সংগঠন কর্তৃক আয়োজিত বৈশাখী উৎসব প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য জননেতা লায়ন আসলাম চৌধুরী এফসিএ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এ সময় তাঁর সঙ্গে ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদর,যুগ্ম আজবায়ক জহুরুল আলম জহুর, সদস্য সচিব মোঃ মোরছালিন, যুগম সদস্য সচিব মোঃ সালামত উল্লাহ, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন,সদস্য সচিব ছালে আহমদ সলু নেতৃবৃন্দ ও উপজেলা সরকারী কর্মকর্তা উপস্থিত থেকে বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবকে আনন্দঘন করে তোলেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব, যা সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে নতুন বছরকে বরণ করার অনন্য উপলক্ষ। অনুষ্ঠান শুরুতেই সকল সংগঠন একত্রিত হয়ে একটি বর্ণাঢ্য র ্যালী , জাতীয় সংগীত পরিবেশনে মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সবশেষে হলরুমে পান্তা ইলিশ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘটে।
সীতাকুণ্ড ডিগ্রি কলেজ,এভারগ্রীণ কিন্ডার গার্ডেন স্কুল,মেঘমাল্লার খেলাঘর আসর পৃথক পৃথক উপজেলা পরিষদে শেষ করে বৈশাখী মেলা আয়োজন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »