শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত,১-৭ ইউনিয়নের সকল কমিটি বিলুপ্ত সুনামগঞ্জ জেলা নির্মাণ শ্রমিক সমাজ কল্যাণ সংগঠনের ঈদ পুনর্মিলনী ও জরুরি সভা অনুষ্ঠিত। চন্দনাইশে ৫টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের হানা, জরিমানা ২০ লক্ষ টাকা  চন্দনাইশে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক  আবারো চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত করা হয়েছে….! স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ এসেছেন মানবতার কল্যাণে-অধ্যাপক স্বদেশ চক্রবর্তী সীতাকুণ্ড পরিবার পরিকল্পনা স্বাস্হ্য কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় ছুটির দিনেও ৬ /৭ জন শিশু প্রসব হচ্ছে না খেয়ে নৌকাডুবিতে ছাতকের মুহিবুর রহমানের মৃত্যু: পরিবারে শোকের মাতম সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য রায়হান সাদ্দাম রানা সংবর্ধিত চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত,১-৭ ইউনিয়নের সকল কমিটি বিলুপ্ত

  • আপডেট সময়ঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন সীতাকুন্ড উপজেলা শাখার নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ১ থেকে ৭ নং ইউনিয়নের সকল কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভায় পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

নব গঠিত কমিটিতে পুনরায় আহবায়ক মনোনীত হয়েছেন ডাঃ কমল কদর এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন মোহাম্মদ মোরছালিন। কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন জহুরুল আলম জহুর এবং সালামত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন ফজলুল করিম চৌধূরী।

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, কমিটি গঠন একটি ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রমের অংশ। ঘোষিত নেতৃবৃন্দকে সকলের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক পন্থায় ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি গঠন শেষে সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠনে কাজ করতে হবে। পরবর্তীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঢেলে সাজিয়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

আহবায়ক কমিটিকে আগামী ৯০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে উপজেলাধীন ১ নং সৈয়দপুর থেকে ৭ নং কুমিরা পর্যন্ত ৬ টি ইউনিয়েনের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »