শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে সাতবাড়িয়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও সমাবেশ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী

  • আপডেট সময়ঃ শনিবার, ২১ মার্চ, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনা লেবু গাছকে কেন্দ্র করে মোঃ রাজু (৩০) নামে এক যুবককে ইট ও লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে তারই প্রতিবেশীরা।

শুক্রবার (২০ মার্চ) রাত ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
খুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং একজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে একটি লেবু গাছ নিয়ে একই এলাকার দুই পক্ষের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। এ সময় নিহত রাজুর এক আত্মীয় মোঃ আজম এক পক্ষ নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি দেখে রাজু তাকে ইফতারের সময় ঝগড়া না করার জন্য অনুরোধ করলে আজম ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং পরে সবাই ঘটনাস্থল ত্যাগ করে।
কিন্তু এ ঘটনার জেরে রাত ৯টার দিকে মোঃ আজম, তার চার ছেলে ও সহযোগী আনোয়ার রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা ইট ও লাঠি-সোটা দিয়ে রাজুর ওপর হামলা চালায়। একপর্যায়ে গুরুতর আঘাতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।

নিহত রাজু ভাটিয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদামবিবিরহাট জাহানাবাদ গ্রামের আব্দুল খালেক সারেং বাড়ির মোঃ হারুনের ছেলে।
রাজুর বোন তাহমিনা আক্তার আমাদের সময়কে জানান, আজম তাদের আত্মীয় (মায়ের মামাতো ভাই)। সন্ধ্যার ঝগড়ার সময় রাজু তাকে থামাতে গেলে উল্টো আজম তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে রাতের দিকে আজম ও তার লোকজন বাড়িতে এসে রাজুকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে।

তিনি আরও জানান, ঘটনার সময় তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং আজমকে আটক করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিনুল ইসলাম আমাদের সময়কে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক আজমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা একটি মামলা হয়েছে। অন্যান্য আসামীদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »