বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেটে ছাতক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ? সীতাকুণ্ডে বারাকা রিসাইক্লিং শিপ ইয়ার্ড পরিদর্শনে এশিয়ান ইউনিভার্সিটির প্রতিনিধিদল সীতাকুণ্ডে জায়গা-সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সাবেক পৌর শিবির সভাপতি গুরুতর আহত সীতাকুণ্ডের ইতিহাসে এই প্রথম দুর্গম জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫ জন চট্টগ্রামের সীতাকুণ্ডে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন জগন্নাথপুরে ভেজাল বিরোধী অভিযানে জরিমানা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড ইকোপার্কে ধর্ষনের পর গলা কেটে গুরুত্বর আহত শিশুটির অবশেষে হাসপাতালে মৃত্যু

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড( চট্টগ্রাম) 
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন এলাকায়  নরপধু দুর্বৃত্তদের ছুরিকাঘাত গলাকেটে হত্যার চেষ্টায় গুরুতর আহত শিশু জান্নাতুল নিসা ইরা (৭)হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ মঙ্গলবার  ভোর ৪টা ৪৫ মিনিটে  চমেক হাসপাতালের আই সি ইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশুর  চাচা সাংবাদিক রমিজ উদ্দিন  আমাদের সময় কে জানায়, জান্নাতের অপারেশন শেষে ওয়ার্ডের সিটে রাখেন।  গত সোমবার রাতে জান্নাতের স্বাস নিতে কষ্ট হচ্ছিল,
সে শুধু পানি খেতে চেয়েছিল,ডাক্তারের নিষেধ থাকায় পানি দেইনি। ছটফট করতেছিল দেখে ডাক্তার গলায় সেট করা যন্ত্রটি চেক করে দেখেন ব্লক হয়ে গেছেন,তাই স্বাস নিতে কষ্ট হচ্ছে। আরেকটি যন্ত্র কিনে আনতে বলেন, রাত বেশী হওয়ায় কোথাও পাচ্ছিলেননা, দ্রুত ডাক্তার তাকে  আইসিইউতে রাখেন ।
ভোররাতে সেহেরীর সময়  কর্তব্যরত চিকিৎসক বলেন  জান্নাত বেচে নেই। সকল চেষ্টাই যেন ব্যর্থ হয়ে গেল।
রমিজ আলী জানায়,সকাল ১১ টায় জান্নাতকে মযনা তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন ডাক্তার। মযনা তদন্তের প্রকৃয়া চলছে সাড়ে ১১ টায়।
এদিকে জান্নাতুল ইরার মৃত্যুর সংবাদ প্রকাশের পর  ফেসবুকে প্রতিবাদের ঝড় চলছে,নরপশু হত্যাকারীকে খুজে বের করে ফাঁসীর দাবী করছে। নিহত  ইরা কুমিরা ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামের মোঃ মাইনুলের কন্যা।
সীতাকুণ্ড থানার ওসি মহিবুল জানায়, শিশুটির মৃত্যুর সংবাদ আমাদের কে মর্মাহত করেছে।আমরা আশাবাদী ছিলাম শিশুটি বেচে থাকবেন।তাকে মোটামোটি কিছুটা স্বাভাবিক লাগছিল। ইশারায় কিছু বুঝাতে চেয়েছিল, আমরা তার সুস্হতার পর জবান বন্দী নেয়ার অপেক্ষায় ছিলাম।
দূর্ভাগ্য এর আগেই শিশুটি চলে গেলেন। তবে পুলিশে তদন্ত চলছে খুনির রক্ষা হবে হবেনা।
জান্নাতের বাড়ী মাষ্টার পাড়ার লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সবাই জান্নাতের মরদেহ আসার অপেক্ষায় রয়েছে।
আছর নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে, করব খুরার কাজ ও শেষ।
এলাকার যুব দলের নেতা ফজলুল করিম চৌধুরী জানায়,আমরা লজ্জিত,আমরা মর্মাহত। এমন পশুত্ব কাজ মানুষ কিভাবে করে?  খুনীকে সনাক্ত করে ফাঁসীর দাবী জানান তিনি।
উল্লেখ্য, গত রবিবার  নিকট পরিচিত কেউ জান্নাতুল নিসা ইরা (৭)কে বেড়ানোর নাম করে ইকো পার্কে নিয়ে যায়।  সেখানে তাকে ধর্ষন করে গলা ধরা পরার ভয়ে তারে গলা  কেটে হত্যার চেষ্টা করে। মরে গেছেন মনে করে পাহাড়ে ফেলে চলে যায়। শিশুটি জ্ঞান ফিরে আসলে পার্কের পাহাড় থেকে রাস্তায় আসার পর  এক ড্রাইভার তাকে দেখে  সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে আসে। এখানে প্রাথমিক চিকিতসা করে চমেক হাসপাতালে প্রেরণ করলে প্রায় ১৬ ঘন্টার পর মৃত্যু বরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »