রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ডা. শফিকের বাসায় তারেক রহমান

  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ করতে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। তারেক রহমানের সঙ্গে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ওদিকে জামায়াত আমীরের সঙ্গে আছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের।

রোববার সন্ধ্যায় জামায়াত আমীরের বসুন্ধরার বাসায় যান তারেক রহমান। বিএনপির একটি সূত্র জানায়, বিএনপি যে ইতিবাচক রাজনীতির সূচনা করতে চায় এর অংশ হিসেবেই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বিদের দলের প্রধানদের বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান।

উল্লেখ্য, বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সমবেদনা জানাতে বিএনপি চেয়ারম্যানের গুলশানের কার্যালয়ে যান জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া হাসপাতালে থাকা অবস্থায়ও বেগম জিয়ার স্বাস্থ্যের খবর নিতে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। এনসিপিসহ অন্যান্য দলের নেতারাও বেগম জিয়ার মৃত্যুর পর তারেক রহমানকে সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »