বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা: সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল চট্টগ্রামের সাগরপাড়ে রাতের আঁধারে ‘নামধারী সাংবাদিকদের’ সমাগম: সাংবাদিকতা নাকি অপরাধের ঢাল? সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসব শুরু সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে একমাসে তিনটি ডাকাতির ঘটনায় ৪৭টি গরু লুট!

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ডে গত একমাসে তিনটি ডাকাতির ঘটনায় ৪৭ টি গরু লুট হয়েছে, জনতা ২৮ টি উদ্ধা করে পুলিশে হস্তান্তর করেছে।তাছাড়া গ্রামে বিচ্ছিন্ন ভাবে এক দুটি চুরির কোন তালিকা নেই থানায়।

সূত্রে জানা যায়, গত১৯ ডিসেম্বর
সীতাকুণ্ডের সোনাইছড়ি বকুলা বাজার এলাকা থেকে ২৮ টি গরু বোঝাই ট্রাক ছিনতাই করে ডাকাত দল। গরুগুলো নিয়ে বাড়বকুণ্ড চৌধুরীপাড়া এলাকায় নামানোর সময় এক মহিলা অযু করতে বের হলে দেখে চিৎকার শুরু করলে এলাকাবাসী এসে ১৬ টি গরু উদ্ধার করে, পরে পুলিশসহ এসে বিভিন্ন বাড়ী থেকে ১২ টি উদ্ধার করে পুলিশ কে বুঝিয়ে দেয়।এর একসপ্তা পর বাঁশবাড়িয়া এলাকায় একটি গরু ফার্মের ১২ টি গরু উদ্ধার লুট করে নিয়ে যায় ডাকাত দল । এসময় তারা ভারী অস্ত্র প্রদর্শন করে জিম্মিকরে ফার্মে থাকা মালিককে। পুলিশ একটি গরুও উদ্ধার করতে পারেনি এখনো।
এর রেশ কাটতে না কাটতেই গতরাত মঙ্গলবার ভোর রাতে সলিমপুর সিডিএ এলাকায় ব্রাদার্স এগ্রো ফার্ম থেকে অস্ত্র ধরে ৭ টি গরু লুটকরে নিয়ে যায় ডাকাত দল।
চারিদিকে গরু ডাকাতি হওয়ায় গরুর ফার্ম মালিকরা আতংকে আছেন।সামনে কোরবানীর হাটে গরু তোলবেন বলে ছোটখাট কয়েকশত গরুর ফার্ম রয়েছে সীতাকুণ্ডে। তারা এখন গ্রুপ করে গরু পাহাড়া দিতে হচ্ছে।
বিভিন্ন জনের অভিযোগ গ্রামে পুলিশের টহল নেই বললেই চলে,পুলিশের তৎপরাতা কমে যাওয়ায় ডাকাতরা ডাকাতি করতে সুবিধা পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »