সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল! সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা

  • আপডেট সময়ঃ সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সীতাকুণ্ডে জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় বক্তারা। তাঁরা বলেন, কন্যাশিশু শুধু পরিবারের নয়, পুরো দেশ ও জাতির সম্পদ। তাদের স্বপ্নপূরণের সুযোগ নিশ্চিত করা সবার দায়িত্ব।

​সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের কনফারেন্স রুমে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্বক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।

​কন্যাশিশুর অধিকার ও ক্ষমতায়নে গুরুত্বারোপ

বক্তারা বলেন, ছেলেমেয়ের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। মেয়েদের শিক্ষিত করতে হবে, বাল্যবিয়ে বন্ধ করতে হবে এবং তাদের নিজেদের স্বপ্ন পূরণের সুযোগ দিতে হবে। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার কারিগর। তাই কন্যাশিশুদের জন্য নিরাপদ, সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

​অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে অতিথি হিসেবে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি।

​উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. তপন চন্দ্র বর্মন ও সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাতা দে বৃষ্টি।

​চিত্রাঙ্কনে চার শিক্ষার্থীর সাফল্য

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সীতাকুণ্ডের দুটি বিদ্যালয়ের চার শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে।

​প্রতিযোগিতায় প্রথম হয়েছে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের নিপুন রায়। দ্বিতীয় হয়েছে জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের ঐশি সূত্রধর। যৌথভাবে তৃতীয় হয়েছে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের হিমু কর্মকার ও জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের মৃত্তিকা শীল। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

​অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংবাদিক নওশীন আল মাহমুদ ও এম জামশেদ আলম। এ ছাড়া বিভিন্ন উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মহিলা সমিতির সভানেত্রী এবং কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের অনুপস্থিতি

কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলায় কর্মরত কোনো নারী কর্মকর্তাকে উপস্থিত থাকতে দেখা যায়নি। বিষয়টি নিয়ে উপস্থিত মহলে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

​এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার ও অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম জানান, নারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তার কাছে যথাযথভাবে অনুষ্ঠানের আমন্ত্রণ পৌঁছে দেওয়া হয়েছিল। তবে নারী কর্মকর্তারা কেন উপস্থিত হননি, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

​অন্যদিকে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছুটিতে থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »