শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেট সময়ঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিনিধি :

দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও চট্টগ্রাম-১১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, মোঃ হাজি হোসেন আহাম্মেদ, সাবেক কাউন্সিলর সেকেন্দারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন তিনি দেশের মানুষের ভালোবাসায় সিক্ত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে জনগণের কল্যাণে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দলীয় নেতাকর্মীরা শোক প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সোনার বাংলাদেশ গড়তে হলে ত্যাগ স্বীকার করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আগামী দিনে দেশ উন্নয়নের অংশীদার হতে হবে।” তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন। এ ক্ষেত্রে সকলকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »