বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে ডাকাতের হামলা, দুই গার্ড নিহত

  • আপডেট সময়ঃ সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা শিপব্রেকিং ইয়ার্ডে ডাকাতের হামলায় দায়িত্বরত দুই গার্ডের মরদেহ উদ্ধার করেছে ইয়ার্ডে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা। নিহত এক গার্ডের হাত ও মাথা পাওয়া গেলেও শরীরের অংশ পাওয়া যায়নি।
রোববার রাতে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় কে আর শিপ ব্রেকিং ইয়ার্ডে এই ঘটনাটি ঘটে।
নিহত গার্ড উদ্ধার হাওয়া মরদেহ দুটি হলো মোঃ খালেদ প্রমাণিক ও মোঃ সাইফুল্লাহ এর। নিহত দুজনের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানা আব্দুল্লাহপুর এলাকায়।
সীতাকুণ্ড মডেল থানা ও শিল্পপুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করছেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ আমাদের সময় কে বলেন, ডাকাতের হামলায় দায়িত্বরত দুই গার্ড নিহত হয়েছে। ধারনা করা হচ্ছে তাদেরকে ধারালো কিছু দিয়ে আঘাত করে শরীর ছিন্ন ভিন্ন করে দেয়।তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি ।
কে আর শিপ ব্রেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না আমাদের সময় কে বলেন, রোববার দুপুরে একটি নতুন স্ক্যাপ জাহাজ আনা হয়েছিল কাটিংয়ের জন্য এই ইয়ার্ডে । রাতে ডাকাত দল জাহাজে ডাকাতি করতে আসে। সাগরে বোটে দায়িত্বরত দুই গার্ড প্রতিরোধে এগিয়ে আসলে ডাকাতরা গার্ডদের উপর হামলা করে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »