মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে পানিতে পুবে তিনদিনে চার শিশুর মৃত্যু,অসর্কতায় এমনটি ঘটছে! ছাতকের গোবিন্দগঞ্জে শিক্ষা ও সড়ক উন্নয়নে ৯১ কোটি টাকার বিশাল উন্নয়ন প্রকল্পের ঘোষণা আবারো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার বাঘা বলি শরীফ ফৌজদারহাট কাঁচা বাজারে জামায়াতের উদ্যোগে নলকূপে স্থাপন সীতাকুণ্ডে অবৈধ কারখানার জিংক পাউডার কেলেংকারীঃ দুই জামায়াত নেতার মধ্যে পাল্টাপাল্টি আভিযোগ! সীতাকুণ্ডে জামান হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজী সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ থেকে লক্ষ টাকার মালামাল চুরি মীরসরাইয়ে প্রবাসীকে হামলা ও অপহরণ মামলায় আসামির রিমান্ড শুনানি, বাদীপক্ষের আবেদন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জের জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে ৪ এমপি প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫


জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ৪ দলের ৪ এমপি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৪ এমপি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।


প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো.বরকত উল্লাহ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন। দিনব্যাপী নিরাপত্তা নিশ্চিতে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশদল উপজেলা পরিষদ চত্ত্বরে মোতায়েন ছিল।


(২৯ ডিসেম্বর ) সোমবার বেলা প্রায় ২ টার দিকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন আমার বাংলাদেশ (এবি পার্টি) মনোনীত এমপি প্রার্থী সৈয়দ তালহা আলম। এ সময় জগন্নাথপুর উপজেলা এবি পার্টির আহবায়ক আলী আছগর ইমনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


পরে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। এ সময় সৈয়দ জয়নুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান। এ সময় জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সব শেষে বিকেল প্রায় ৫ টার দিকে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »