বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে ছাতক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ? সীতাকুণ্ডে বারাকা রিসাইক্লিং শিপ ইয়ার্ড পরিদর্শনে এশিয়ান ইউনিভার্সিটির প্রতিনিধিদল সীতাকুণ্ডে জায়গা-সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সাবেক পৌর শিবির সভাপতি গুরুতর আহত সীতাকুণ্ডের ইতিহাসে এই প্রথম দুর্গম জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫ জন চট্টগ্রামের সীতাকুণ্ডে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন জগন্নাথপুরে ভেজাল বিরোধী অভিযানে জরিমানা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জের জগন্নাথপুরে জগদীশপুর মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫



জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে মাদ্রাসা বোর্ড কর্তৃক স্থাপন অনুমতি পাওয়ায় এবং প্রতিষ্ঠাকালীন মাদ্রাসার মরহুম দাতা, প্রতিষ্টাতা, উদ্যোক্তা সদস্যদের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


(২৬ ডিসেম্বর) শুক্রবার বিকেলে মাদ্রাসার হলরুমে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ খছরু মিয়ার সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সুপার মাওলানা তোফায়েল আহমেদ মিনার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আল্লামা নজমুদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইকড়ছই আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা ছমির উদ্দিন ও কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদার।


বক্তব্য রাখেন, হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, সফাৎ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাব্বির আহমেদ ও হাতিয়া, নাচনী ও কাতিয়া আলিম মাদ্রাসার সুপার মুফতী মাওলানা আবু সাঈদ সৈয়দ এবং জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কোষাধ্যক্ষ মোঃ সুহেল আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক মাওলানা নূর আহমদ, জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি দিলোয়ার হোসেন দুলা, সদস্য, মোঃ আব্দুল গফফার প্রমূখ।


এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোঃ সোহেল মিয়া তালুকদার, সদস্য আজাদ মিয় তালুকদার, মোঃ আলী হোসেন, এমদাদুল হক রাইছ মিয়া, মোঃ আব্দুল মালেক, মোঃ খোকন মিয়া, মোঃ আঞ্জুর আলী, আব্দুল মছব্বির লেবু, মোঃ রমজান মিয়া, উপদেষ্টা সদস্য মোঃ আনছার আলী আনাছ, বিএনপি নেতা মোঃ জিলজার চৌধুরী জিলু, মোঃ জানি আলম, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মাছুম আহমদ, মাদ্রাসার শিক্ষক কারী ইজাজুল ইসলাম, আবদুল কাদির, রেজাউল ইসলাম, হাবিবুর রহমান, ইমরান আহমদ, ইসলাম উদ্দিন, আশরাফ আলী ও শিক্ষক-শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পরে অতিথিবৃন্দদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় এবং মিলাদ ও দোয়া পরিচালনা করেন প্রবীণ আলেমেদ্বীন হযরত মাওলানা ছমির উদ্দিন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »