রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুষ্ঠু নির্বাচন করতে ও অপরাধ দমনে রাজনৈতিক ব্যক্তিবর্গ নিয়ে ভূরুঙ্গামারীতে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

উত্তর ধরলা (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “জনতাই পুলিশ, পুলিশই জনতা”—এই স্লোগানকে সামনে রেখে অপরাধ দমন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় ভূরুঙ্গামারী থানা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ দমন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম। তবে অনিবার্য কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় তার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান প্রধান অতিথির দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূরুঙ্গামারী থানার এসআই মিতু।


ওপেন হাউজ ডে অনুষ্ঠানে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গিবাদ, যৌতুক, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের করণীয় ও জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।


উন্মুক্ত আলোচনায় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ সরাসরি তাদের প্রশ্ন, সমস্যা ও মতামত তুলে ধরেন। প্রধান অতিথি মনোযোগ সহকারে সেগুলো শোনেন এবং আলোচনায় উত্থাপিত বিষয়গুলোর বাস্তবসম্মত সমাধান ও পুলিশের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা থাকলে অপরাধ দমন অনেক সহজ হয়। শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি নির্বাচনে সকলকে একত্রে মিলেমিশে নির্বাচন পরিচালনা করার জন্য সহযোগিতার অনুরোধ জানান।


অনুষ্ঠান শেষে উপস্থিত সুধীজন ওপেন হাউজ ডে কার্যক্রমকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »