জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চন্দনাইশ সাতকানিয়া আংশিক সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ শাহাদাত হোসেন এর সমর্থনে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাজিব হোসেনের কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করা হয়।
ডা. শাহাদাতের পক্ষে ফরম সংগ্রহ করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কুতুব উদ্দিন। এ সময় চন্দনাইশ পৌরসভা জামায়াতের আমির কাজী কুতুব উদ্দিনসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
রাতে যোগাযোগ করা হলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “বুধবার বিকেল পর্যন্ত চট্টগ্রাম-১৪ আসনে শুধুমাত্র জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষেই একটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। অন্য কোনো দল বা প্রার্থী এখনো ফরম নেননি।”
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থী ও বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মো. শাহাদাত হোসেনও।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…
This website uses cookies.