Categories: Uncategorized

চট্টগ্রামে লুমিনাস গ্রুপের কৃষি সেমিনার ও ডিলার লিডার সমাবেশ অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরীঃ

“মাটি বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান” এই স্লোগানে ২৯ নভেম্বর ২৫ইং শনিবার দিনব্যাপী চট্টগ্রামে লুমিনাস গ্রুপের কৃষি সেমিনার ও ডিলার লিডার সমাবেশ জেলা ডিলার আজাদ হোসেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম ডিভিশনাল ট্রেইনার কৃষিবিদ মোঃ মুজিব উল্ল্যাহ্ তুষারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট শারমিন ইসলাম ডেইজি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক অর্থ লায়ন জাফর উল্লাহ পাটোয়ারী,পরিচালক বিপণন আশিক মাহমুদ, পরিচালক প্রশিক্ষণ ও উন্নয়ন সারওয়ার হোসেন, প্রমুখ।

লুমিনাস গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শরমিন ইসলাম ডেইজি তার বক্তব্যে বলেন, “আমাদের কৃষক ভাইয়েরা সবচেয়ে অবহেলিত। যে কারণেই হোক, কৃষি সম্পর্কে তাদের জ্ঞান কম, তাই আমরা তাদের যেভাবে ব্যবহার করি তারা সেই ভাবে ব্যবহার হয়। পাঁচ বছর আগে আমরা স্বপ্ন দেখছিলাম। বাংলাদেশে আমাদের নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে। এই নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে লুমিনাস গ্রুপের যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, “আজ কৃষক ভাইদের আওয়াজ তুলতে হবে। আমরা কৃষিতে ভেজাল ও বিষক্রিয়া সৃষ্টিকারী কোম্পানিগুলিকে বয়কট করি। প্রথমত, আমরা একটি নিরাপদ অর্থনীতি চাই। আমরা নিরাপদ খাদ্য চাই। আমরা নিরাপদ স্বাস্থ্য চাই। আমরা নিরাপদ জীবন চাই। এই তিনটির সাথে পুরো সমাজ জড়িত। প্রথমত, আমাদের প্রতিভা বিকশিত হচ্ছে। আমরা যদি এক জায়গায় সংশোধন করতে পারি। আমরা বিপ্লব আনতে পারি, তাহলে আমরা সত্যিকার অর্থে সুন্দর হব। আজ, আমরা, লুমিনাস গ্রুপ, প্রতিশ্রুতিশীল। এবং আপনাকেও প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা বাংলাদেশে ভেজাল পণ্য ব্যবহার করব না।” আমরা ভেজালমুক্ত খাবার খাবো না।

লুমিনাস গ্রুপের পরিচালক অর্থ লায়ন জাফর উল্ল্যাহ্ পাটোয়ারী বলেন, “আমরা বিশ্বাস করি যে লুমিনাস গ্রুপ বাংলাদেশের সেরা গ্রুপগুলির মধ্যে একটি হয়ে উঠবে।” কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড। দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিক্ষেত্রের আধুনিকীকরণ এখন সময়ের দাবি। জনগণের পুষ্টি ও জনস্বাস্থ্য উন্নত করার জন্য কৃষি উন্নয়ন এবং টেকসই কৃষি ব্যবস্থা বিপ্লবে কোনও বিকল্প নেই।

সেমিনারে লুমিনাস গ্রুপ বাজারে নতুন কৃষি পণ্য চালু, পণ্যের গুণমান এবং কার্যকারিতা তুলে ধরেন। কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে এবং টেকসই কৃষি ব্যবস্থা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষিকে ভালোবাসুন, কৃষকদের পাশে থাকুন। লুমিনাসের সাথে থাকুন এবং একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলুন।”

কৃষি সেমিনার পরিচালনা করেন পরিচালক ট্রেনিং ও উন্নয়ন সারওয়ার হোসেন।এতে শতাধিক ডিলার ও লিডার উপস্থিত ছিলেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…

10 hours ago

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

1 day ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

1 day ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…

2 days ago

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…

2 days ago

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

সিলেট প্রতিনিধি: ​আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি…

2 days ago

This website uses cookies.