সাতকানিয়ার পুরানগড় ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম কারাগারে

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান মাহবুবুল আলম সিকদার অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত দুটি পৃথক মামলায় শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রামের চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক লোকমান হাকিম এর আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন মাহবুবুল আলম সিকদার। তবে মামলার গুরুত্ব বিবেচনায় আদালত তার আবেদন খারিজ করে তাকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত ও মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ৫২ বছর বয়সী মাহবুবুল আলম সিকদার সাতকানিয়া থানার ০৭(০৯)২৪ নম্বর মামলার ১ নম্বর এবং ২১(১২)২৪ নম্বর মামলার ১২ নম্বর এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
তিনি সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাতিমপাড়া নতুনহাট এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আহমদ মিয়া।
মাহবুবুল আলম সিকদারের আইনজীবী মোজাম্মেল হক নাঈম জানান, মাহবুবুল আলম সিকদার স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর সুনির্দিষ্ট আদেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া পৃথক দুটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

Mohammed Alam

Recent Posts

নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র?

বিশেষ প্রতিনিধি: পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবপাচারকারী ও ভিক্ষাবৃত্তি চক্রের নির্মমতার শিকার হয়েছে ৯ বছরের…

3 hours ago

রাউজানে চাঞ্চল্যকর মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্রসহ ৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে বহুল আলোচিত মোহাম্মদ করিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা…

7 hours ago

সাতকানিয়ায় ফের কুপিয়ে হত্যার অভিযোগ, কালিয়াইশে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের সাতকানিয়ায় ফের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার…

1 day ago

চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় মিনহাজ খাতুন (২৪) নামের দুই…

1 day ago

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট

নিজস্ব প্রতিবেদক: ​আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হরতাল, ধর্মঘট বা অবরোধ কর্মসূচি আহ্বান…

1 day ago

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি: ​স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন…

1 day ago

This website uses cookies.