Categories: জাতীয়

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

​গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

​ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মোতালেব সওদাগরের দোকান, বেলাল টেইলার্স, ডা. আজাদের ওষুধের গুদাম, ডা. নাজিমের প্রতিষ্ঠান, জাহাঙ্গীর মিস্ত্রির অটো গ্যারেজ, নুরুদ্দিন ও রাসেলের ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি কর্মকারের দোকান। এছাড়া আগুনে একটি অটোরিকশাও পুড়ে গেছে।

​শেখেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. মহসিন জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বাজারে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৯টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। তাঁর হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা।

​ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১১টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে টিম লিডার মথীন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরে রাত ১২টা ১৫ মিনিটে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

​ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে আনুমানিক ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

​ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে স্থানীয় এলাকাবাসীর দাবি, অটোরিকশার গ্যারেজের চার্জিং পয়েন্ট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

​সৌভাগ্যবশত এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Mohammed Alam

Recent Posts

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

সিলেট প্রতিনিধি: ​আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি…

1 hour ago

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা

কাইয়ুম চৌধুরীঃ ​চট্টগ্রাম জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার…

1 hour ago

সীতাকুণ্ডে ইফা নির্বাহী প্রধান অসুস্থ তাহমিদুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা আনোয়ার ছিদ্দিক

দিদার টুটুল, সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের (ইফা) নির্বাহী প্রধান ও অসুস্থ তাহমিদুল হক চৌধুরী…

5 hours ago

হালিশহরের ব্যাংক ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে মিলল চিরকুট: ‘লোন দেওয়ার চাপ, পাওনা আদায়ে ব্যর্থ, মানসিক বিপর্যস্ত’

নিজস্ব প্রতিবেদক: হালিশহরের খোরশেদবাগ আবাসিক এলাকার একটি বাসা থেকে জনতা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আবুল হোসাইনের…

6 hours ago

নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র?

বিশেষ প্রতিনিধি: পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবপাচারকারী ও ভিক্ষাবৃত্তি চক্রের নির্মমতার শিকার হয়েছে ৯ বছরের…

18 hours ago

রাউজানে চাঞ্চল্যকর মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্রসহ ৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে বহুল আলোচিত মোহাম্মদ করিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা…

22 hours ago

This website uses cookies.