Categories: জাতীয়

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী। মঙ্গলবার (আজ) সকাল ১১টায় তিনি ঘাটটি পরিদর্শন করেন এবং সরেজমিনে এখানকার বিভিন্ন সমস্যা প্রত্যক্ষ করেন।

​এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কাসেম, কুমিরা ঘাটের ইজারাদার জগলুল হোসাইন নয়ন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

​পরিদর্শনকালে চেয়ারম্যান ঘাট পরিচালনাকারীদের সাথে আলাপকালে জানতে পারেন যে, বাঁশবাড়িয়া ফেরীঘাটে নিয়োজিত ফেরিটি জেটিতে ভিড়তে না পারায় অনেক সময় পণ্যবাহী ট্রাক ও অন্যান্য পরিবহন দুর্ঘটনার কবলে পড়ছে। এছাড়া জোয়ারের পানিতে জেটি পর্যন্ত যাওয়ার রাস্তাটি বিলীন হয়ে গেছে। তাই দ্রুত একটি টেকসই জেটি ও সংযোগ রাস্তা নির্মাণ করা জরুরি। তিনি যাত্রী পরিবহনে নিরাপদ ফেরি চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

​তিনি আরও জানান, কুমিরা ঘাট থেকে বাঁশবাড়িয়া ঘাট পর্যন্ত বেড়িবাঁধ রাস্তাটির কাজ ইতিমধ্যে টেন্ডার হয়েছে এবং দ্রুত কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্ষা মৌসুমেও যাত্রীরা যাতে নিরাপদে সন্দ্বীপ যাতায়াত করতে পারেন, সেজন্য ঘাটটিকে ফেরি উপযোগী করা হবে এবং ফেরিঘাটের বিভিন্ন সমস্যার বিষয়ে কর্তৃপক্ষ বিশেষ নজর দেবে।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

5 hours ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…

8 hours ago

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…

12 hours ago

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

সিলেট প্রতিনিধি: ​আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি…

12 hours ago

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা

কাইয়ুম চৌধুরীঃ ​চট্টগ্রাম জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার…

12 hours ago

সীতাকুণ্ডে ইফা নির্বাহী প্রধান অসুস্থ তাহমিদুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা আনোয়ার ছিদ্দিক

দিদার টুটুল, সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের (ইফা) নির্বাহী প্রধান ও অসুস্থ তাহমিদুল হক চৌধুরী…

16 hours ago

This website uses cookies.