চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং মাদক ও অস্ত্র উদ্ধারসহ নানা কার্যক্রমে দক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
সীতাকুণ্ড মডেল থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন ওসি মহিনুল ইসলাম। তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা জোরদার হয়েছে।
এছাড়া নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার, মামলার নিয়মিত তদন্ত তদারকি এবং তাৎক্ষণিক পুলিশি সেবা প্রদানেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করায় তার দক্ষ নেতৃত্বে সীতাকুণ্ড থানার সার্বিক কার্যক্রমে গতি এসেছে।
অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা এবং তাদের দ্রুত আইনি সহায়তা প্রদানেও তিনি সর্বদা সচেষ্ট রয়েছেন। নিয়মিত টহল ও অভিযানের মাধ্যমে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সীতাকুণ্ড থানা পুলিশ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
চট্টগ্রাম জেলার ১৭টি থানায় তিনি পুনরায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তার এই পেশাগত সাফল্য ও দক্ষ নেতৃত্বকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে এই অর্জনের জন্য ওসি মো. মহিনুল ইসলামকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…
সিলেট প্রতিনিধি: আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি…
কাইয়ুম চৌধুরীঃ চট্টগ্রাম জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার…
দিদার টুটুল, সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের (ইফা) নির্বাহী প্রধান ও অসুস্থ তাহমিদুল হক চৌধুরী…
This website uses cookies.