অবশেষে মৃত্যুর সাথে যুদ্ধ করে না ফেরার দেশে চলে গেলেন শরিফ ওসমান হাদি!

মোঃ দিদারুল আলম (দিদার)

শেষ পর্যন্ত মৃত্যুর সাথে যুদ্ধ করে চির বিদায় নিয়ে এই পৃথিবী থেকে চলে গেলেন জুলাই বিপ্লবী ও বাংলাদেশের পক্ষে উঁচু  গলায় কথা বলা সেই বীর ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ওসমান হাদির ভাই ওমর গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা।

ঘটনার পর হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে একটি অপারেশন করা হয়। এরপর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।

 

 

Press Didar

Recent Posts

বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির একটি অজ্ঞাত লরির ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া…

19 hours ago

সীতাকুণ্ডে পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর পরিচিতি ও মতবিনিময়…

21 hours ago

কুমিরায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মায়ের মৃত্যু, হাসপাতালে ১০ মাসের শিশু: স্বজনদের সন্ধান চাই

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় দ্রুতগতির লরির চাপায় মা-সহ নিহত হন ৫ জন। এ…

23 hours ago

৯১-এর ঘূর্ণিঝড়ে ভিটেহারাদের উচ্ছেদ করে রেলের জমি কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশনসংলগ্ন স্টাফ কলোনির পরিত্যক্ত জায়গায় দীর্ঘ ৩০-৪০ বছর ধরে বসবাসরত…

1 day ago

সীতাকুণ্ডে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলের কারাদণ্ড, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার…

1 day ago

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

3 days ago

This website uses cookies.