শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড উপজেলা প্রশাসন’র মহান বিজয় দিবস পালন

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে সীতাকুণ্ড উপজেলায় পালন করেছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সীতাকুণ্ড উপজেলা চত্বর ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।

পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা সামাজিক সংগঠন। এ ছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন সীতাকুণ্ড মডেল থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আনসার ভিডিপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, কৃষিবিদ ইনস্টিটিউট, সীতাকুণ্ড প্রেসক্লাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

সকাল সাড়ে আটটার সময় সীতাকুণ্ড প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এবং সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়।
দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার সরকারি সকল কর্মকর্তাবৃন্দ।

এ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় সব মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »