মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে পানিতে পুবে তিনদিনে চার শিশুর মৃত্যু,অসর্কতায় এমনটি ঘটছে! ছাতকের গোবিন্দগঞ্জে শিক্ষা ও সড়ক উন্নয়নে ৯১ কোটি টাকার বিশাল উন্নয়ন প্রকল্পের ঘোষণা আবারো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার বাঘা বলি শরীফ ফৌজদারহাট কাঁচা বাজারে জামায়াতের উদ্যোগে নলকূপে স্থাপন সীতাকুণ্ডে অবৈধ কারখানার জিংক পাউডার কেলেংকারীঃ দুই জামায়াত নেতার মধ্যে পাল্টাপাল্টি আভিযোগ! সীতাকুণ্ডে জামান হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজী সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ থেকে লক্ষ টাকার মালামাল চুরি মীরসরাইয়ে প্রবাসীকে হামলা ও অপহরণ মামলায় আসামির রিমান্ড শুনানি, বাদীপক্ষের আবেদন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

“সুখী গ্রাম” বাস্তবায়নে সীতাকুণ্ডে বাংলাদেশের প্রথম ডিজিটাল সোশ্যাল প্রেসক্রাইবিং ইকোসিস্টেম এর শুভ উদ্বোধন

  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

বন্দরনগরী চট্টগ্রামের অদূরে সীতাকুণ্ডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সুখী গ্রাম’-একটি মানবিক ও উদ্ভাবনী স্বাস্থ্য উদ্যোগ,এতে রোগীরা সরাসরি চিকিৎসকদের সাথে কথা বলে চিকিৎসা নিতে পারবেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সার্জন ডক্টর স্কট লেকম্যান।
বিশেষ অতিথি ছিলেন, গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আহমেদ আরমান সিদ্দিকী , কাউছার আহমেদ সরোয়ারী , রাকিব মালিক,ডা: আল আমিন, সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগম,ডা: ইমরান,রেজিয়া সুলতানা, তানভীর আহমেদ, প্রবীন সাংবাদিক, লেখক চাঁটগাঁর বাণীর প্রধান সম্পাদক মোহাম্মদ ইউছুফ ,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়্য়ুম চৌধুরী, স্কট এলভ্যার্ট,রণজিৎ কুমার,কাঞ্চন কুমার
সহ আয়োজনে ছিল মানবিক সংস্থা মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংঘ (MFSS) এর সকল সদস্যবৃন্দ।

‘সুখী গ্রাম’ উদ্যোগের আওতায় নির্বাচিত একটি গ্রামীণ কমিউনিটির প্রতিটি পরিবারের কাছে-যা ‘সুখী বাড়ি’ নামে পরিচিত ৩৬০০ সমন্বিত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। এই পাইলট কার্যক্রমে ৫০টি পরিবার অন্তর্ভুক্ত ছিল, যা ছিল বাস্তব জীবনে সুখী ইকোসিস্টেমের প্রথম বাস্তবায়ন। এখানে ডিজিটাল উদ্ভাবন, কমিউনিটি-ভিত্তিক সেবা এবং সমন্বিত অংশীদারিত্ব একত্রে নিশ্চিত করেছে যেন প্রতিটি ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে যায়। প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় সুখী ফ্যামিলি হেলথ কার্ড, যার মাধ্যমে তারা নিয়মিত স্বাস্থ্যসেবা, রুটিন চেকাপ এবং ডিজিটাল হেলথকেয়ার সাপোর্ট পাবে। পাশাপাশি ঘোষণা করা হয় ৩ মাসের ফ্রি ডাক্তার ফলো-আপ, যা পরিচালিত হবে সুখী অ্যাপের মাধ্যমে। এছাড়াও সীতাকুণ্ড এলাকায় অবস্থিত পার্টনার ল্যাব থেকে স্বাস্থ্য পরীক্ষায় হেলথকার্ডধারীরা পাবে বিশেষ ছাড় যা তাদের চিকিৎসা ব্যয় কমাতে বড় ভূমিকা রাখবে।
‘সুখী গ্রাম’ প্রমাণ করলো যে প্রযুক্তি, সহযোগিতা এবং সহমর্মিতা একত্রীভূত হলে স্বাস্থ্যসেবা যেকোনো ঘরেই পৌঁছে যেতে পারে। সুবিধাবঞ্চিত কমিউনিটিগুলোর প্রতি সুখীর যেই প্রতিশ্রুতি এই উদ্যোগের মাধ্যমে তারই ধারাবাহিকতা প্রমানিত হল। প্রান্তিক মানুষের সুস্থ, নিরাপদ এবং সচেতন ভবিষ্যৎ গড়তে সুখী আগামীতেও এমন উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ করে যাবে বলে আয়োজকেরা আশা ব্যাক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »