শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা: সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল চট্টগ্রামের সাগরপাড়ে রাতের আঁধারে ‘নামধারী সাংবাদিকদের’ সমাগম: সাংবাদিকতা নাকি অপরাধের ঢাল? সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসব শুরু
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

অবৈধভাবে পূর্বাচলে ১০ কাটা প্লট বরাদ্দের অভিযোগে হাসিনাকে পাঁচ, রেহানাকে ৭ বছর ও টিউলিপকে ২ বছরের কারাদণ্ড

  • আপডেট সময়ঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া তার বোন শেখ রেহানার সাত বছরের সশ্রম কারাদণ্ড, তার মেয়ে টিউলিপ সিদ্দিক দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

পলাতক দেখিয়ে এই মামলায় তাদের বিচার হয়েছে। ফলে বিচার প্রক্রিয়ায় তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় দিয়েছে।

মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক ছাড়া সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৪ জন কর্মকর্তা আসামি ছিলেন।

এ মামলায় টিউলিপের ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রুপন্তীকে আসামি করা হয়নি। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রয়েছে।

রায়ে রাজউক ও গণপূর্ত কর্মকর্তাদের পাঁচ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরাে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গণঅভ্যুত্থানের মুখে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর গত ডিসেম্বরে তাদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »