জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল আয়োজন করেছেন চন্দনাইশ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠন। চন্দনাইশ সদরস্থ শাহ আমিনুল্লাহ (রহ.) মাজার প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা মো. ইখতিয়ার হোসেন, খন্দকার হেলাল উদ্দিন সিআইপি, দক্ষিণ জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম, জহুরুল আলম শহীদ, আবু ছালেক, নাজিম উদ্দীন প্রমুখ। দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়্যদুল হক। অপরদিকে দোহাজারী সদরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী, মাহমুদুর রহমান মাহাদু, গণি বাবুল, নুরুল হুদা বাবর, সিরাজুল মোস্তফা, মাস্টার রিয়াজ উদ্দীন, আহমদুর রহমান, মো. সেলিম প্রমুখ। এ সময় বক্তাগণ খালেদা জিয়ার রোগমুক্তি কামনার পাশাপাশি চন্দনাইশে ধানের শীর্ষের প্রার্থী দেয়ার দাবি জানিয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করা হয়।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.