সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতলস্থ
আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায়
শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠ অগ্রগতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে মাদ্রাসা মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিত মাদ্রাসায় আসা এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। অভিভাবকদেরকে ছেলে মেয়েদের নিয়মিত মাদ্রাসায় পাঠানোর পরামর্শ দেন। মাদ্রাসার ভালো ফলাফল অর্জনে শিক্ষকরা আন্তরিকভাবে পাঠ দান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মুহাম্মদ শাহজাহান সিরাজ চৌধুরীর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুন্নি নূরানী বোর্ডের চেয়ারম্যান আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রেজভী। মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাদ্রাসা সুপার আলহাজ্ব মাওলানা মোঃ আবু কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের সভাপতি ইফতেখার আহমেদ জুয়েল, শাহ এমরান চৌধুরী বাপ্পা, মাদ্রাসা দাতা সদস্য মোহাম্মদ নুর নবী সওদাগর, মোহাম্মদ হোসাইন, মাস্টার মুহাম্মদ জসিম উদ্দিন, নুরুল আমিন লিটনসহ উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক,শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.