Categories: জাতীয়

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা:

​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের অবসরজনিত কারণে এক অশ্রুসিক্ত ও হৃদয়ছোঁয়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ শিক্ষকতা জীবনের কর্মনিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে তিনি শিক্ষাঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।

​বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিদায়ী সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলার সহকারী শিক্ষা অফিসার সমির দাস। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বণ্যা শিকদার মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়। অনুষ্ঠানের প্রথম পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন বাজুয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডারথী পাটয়ারী, শ্যামা প্রসাদ গাইন, চন্দ্র শেখর রায়, শিক্ষক অশোক মণ্ডল, সাংবাদিক প্রীতিশ কুমার রায়, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম খান, তুষার দাস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমা সাহা, দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায়, শিক্ষক যুথী রায়, সিমাবালা মণ্ডল, সালমা খাতুন ও ভবতোষ বিশ্বাস প্রমুখ।

​বক্তারা বলেন, একজন শিক্ষকের কর্মজীবন থেকে আনুষ্ঠানিক অবসর গ্রহণ কেবল দাপ্তরিক প্রক্রিয়া নয়; এটি একটি দীর্ঘ সাধনার সমাপ্তি ও নতুন জীবনের সূচনা। মলয় কুমার রায়ের আদর্শ ও কর্মজীবন ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Mohammed Alam

Recent Posts

জাতীয় রক্তদাতা দিবসে সীতাকুণ্ডে সামাজিক সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ‘ফ্রি ব্লাড ক্যাম্পেইনিং’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড: জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড সিকিউরিটির সামনে বিভিন্ন সামাজিক ও মানবিক…

59 minutes ago

ইপিজেডে যুবদলের নতুন অফিস উদ্বোধন: “সবার আগে বাংলাদেশ” স্লোগানে কাজ করার আহ্বান মোহাম্মদ হোসেন টিটু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী রোড সংযোগ সড়ক এলাকায়…

1 hour ago

চাঁদা না পেয়ে বাগানের ১৯টি গাছ কেটে ধ্বংস! সংবাদ সম্মেলনে নুরুল আবছারের দাবি, জীবন ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ৮ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি,…

2 hours ago

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের…

18 hours ago

কুমিরায় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উঠান বৈঠক: “সৃষ্টিকর্তা যথেষ্ট দিয়েছেন, এখন মানুষের সেবা করতে চাই”

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার…

1 day ago

উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইলের বাবার ইন্তেকাল: সর্বস্তরের শোক ও জানাজা সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইলের বাবা, সাবেক বিডিআর সুবেদার মোঃ…

1 day ago

This website uses cookies.