সীতাকুণ্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয় পর্যায়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় বক্তারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সংঘটিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার তীব্র নিন্দা জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
লিখিত বক্তব্যে কাজী সালাউদ্দিন বলেন, বিগত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বানচাল করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বর্বরতার সৃষ্টি করেছে। নিরীহ নেতাকর্মীদের ওপর ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এসব দুষ্কৃতকারীকে দ্রুত চিহ্নিত করে দলীয় ও সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য শীর্ষ নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস নেতাকর্মীদের মাঝে নতুন সাহসের সঞ্চার করেছে। যেকোনো রাজনৈতিক ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা বিএনপি শক্তহাতে মোকাবিলা করবে। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দলটির নেতাকর্মী ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, কুমিরা ইউনিয়ন বিএনপি সভাপতি মো. সামছুদ্দোহা, সাধারণ সম্পাদক মো. ইদ্রিস মনির, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকবর হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি এ. মিল্টন রহমান, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সদস্য মোহাম্মদ আলী, কবি নুরুন্নবী, মো. সালাম, মোহাম্মদ গোলাম শাহরিয়ার চৌধুরী এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকা থেকে বোটভর্তি অবস্থায় মালিকবিহীন ৪১০ বস্তা…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: পাকিস্তানের সন্ত্রাসীদের গুলিতে সীতাকুণ্ডের বাসিন্দা রমজান আলী (৫০) নিহত হয়েছেন। তিনি উপজেলার…
জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনা…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার…
সীতাকুণ্ড প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত প্রিয় মাতৃভূমির স্বকীয়তা, আত্মপরিচয় এবং মাথা উঁচু করে গৌরবময়…
This website uses cookies.