Categories: জাতীয়

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ—এই ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করার লক্ষ্যে সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​জামায়াত সমর্থিত ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গতকাল (বৃহস্পতিবার) বিকেল তিনটায় সীতাকুণ্ড পৌর সদরস্থ দলীয় কার্যালয়ে এই সভা হয়। সভায় লংমার্চের কর্মসূচি, প্রস্তুতি ও দাবিগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন জোটের শীর্ষ নেতারা।

​এ সময় লংমার্চ সম্পর্কে বিস্তারিত ব্রিফিং করেন চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সহকারী সেক্রেটারি ফজলুল করিম, উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, সীতাকুণ্ড উপজেলা আমির মোহাম্মদ তাহের, সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, উপজেলা যুব বিভাগ সভাপতি শামসুল হুদা আরেফিন, পৌরসভা আমির হাফেজ আলী আকবর এবং সাবেক উপজেলা আমির মাওলানা তৌহিদুল হক চৌধুরী প্রমুখ।

​এদিকে, মতবিনিময় সভা শেষে বিকেল পাঁচটায় লংমার্চকে স্বাগত জানিয়ে একটি র‍্যালি বের করে ১১ দলীয় ঐক্য। পৌর সদরের উত্তর বাজার থেকে শুরু হয়ে আলিয়া মাদ্রাসার সামনে গিয়ে র‍্যালিটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

17 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

20 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

20 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকা থেকে বোটভর্তি অবস্থায় মালিকবিহীন ৪১০ বস্তা…

3 days ago

This website uses cookies.