পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ

কাইয়ুম চৌধুরী-

দেশের সর্ববৃহৎ টেলিভিশন ভিত্তিক ইসলামিক রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৭ মাচ) মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে এবারের আসরের চ্যাম্পিয়ন হন নেত্রকোনার প্রতিযোগী হাফেজ আবদুল্লাহ সাইফ মুনতাহা। কুরআনের আলো ফাউন্ডেশনের উদ্যেগে প্রতিযোগিতার মুল স্পনসর ছিল পিএইচপি ফ্যমিলি ও র্মিডিয়া পার্টনার হিসেবে ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। পবিত্র কুরআন নাজিলের মাস মাহে রমজানে সুরের মূর্ছনায় কোটি দর্শকের হৃদয় জয় করা জনপ্রিয় অনুষ্ঠান ‘পিএইচপি কুরআনের আলো’ এবার পূর্ণ করল গৌরবময় ১৮ বছর। প্রতি বছরের মতো এবারও ২৭ রমজানে অনুষ্ঠিত হলো জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে।
আয়োজকরা জানান, সারাদেশ থেকে প্রায় ২৫ হাজার প্রতিযোগী এবারের আসরে অংশগ্রহণ করেন। কয়েক ধাপের বাছাই শেষে ৩৬ জন প্রতিযোগী নিয়ে পহেলা রমজান থেকে টেলিভিশন রাউন্ড শুরু হয়। পরবর্তীতে ২৬টি পর্ব অতিক্রম করে সেরা ছয় প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত গ্র্যান্ড ফিনালে।
বিচারকদের রায়ে এবারের আসরের চ্যাম্পিয়ন হন নেত্রকোনার প্রতিযোগী হাফেজ আবদুল্লাহ সাইফ মুনতাহা। দ্বিতীয় স্থান অধিকার করেন নরসিংদীর প্রতিযোগী হাফেজ মোহাম্মদুল্লাহ বিন শফিক এবং তৃতীয় স্থান অর্জন করেন কুমিল্লার প্রতিযোগী হাফেজ জুনায়েদ খান। পরে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ৪ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ২ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া চতুর্থ স্থান অধিকারী পান ১ লাখ টাকা এবং পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারী পান যথাক্রমে ৫০ হাজার টাকা করে অর্থ পুরস্কার। পাশাপাশি প্রথম তিনজন বিজয়ীকে উমরাহ পালনের সুযোগ প্রদান করা হয়।
কুরআনের আলো ফাউন্ডেশন-এর মাওলানা আবুল কাশেম সভাপতিত্বে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, পিএইচপি ফ্যমিলির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহসিন, এডিশনাল ডিআইজি নাজিমুল হক, সেভয়ে আইসক্রিম চেয়ারম্যান নিয়াজ আহমেদ, আল আরাফা ইসলামী ব্যাংকে এমডি, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক, তাসমিয়া কসমেটিকস’র হাম্মাদ আমিন, বাংলা ক্যাট গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) আশিকুজ্জামান, এনটিভি‘র পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ, শাইখ কারী আহমদ ইউসুফ, পিএইচপি ফ্যামিলির মিডিয়া এডভাইজার দিলশাদ আহমেদ, মুফতি মোহাম্মদ মহিউদ্দিন, হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া, হাফেজ জায়েদ বিন ইউসুফ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর জুনায়েদ হাবিব কুরআনের আলো ফাউন্ডেশনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে কুরআনের প্রতিভা বিকাশ ঘটছে এবং বিজয়ীরা ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী প্রতিযোগীদের কুরআনের আলোকে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান পি এইচ পি ফ্যামিলী।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

18 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

18 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

21 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

21 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.