বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। কাজ শুরুর মাত্র কয়েক দিনের মাথায় সড়কের সাইডওয়াল নির্মাণে ব্যবহৃত বালি ও ঢালাইয়ের পুরুত্ব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
গত ২৫ আগস্ট বিকেলে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ এই সংস্কারকাজের উদ্বোধন করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘মরিয়ম ট্রেডিং’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ১ হাজার ২০০ মিটার দীর্ঘ এ সড়কটি কার্পেটিং ও আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার করা হচ্ছে। প্রকল্পটির প্রাথমিক মেয়াদ ধরা হয়েছে ১৫০ দিন।
সরেজমিনে দেখা যায়, সাইডওয়াল নির্মাণের জন্য আনা ভরাট বালিতে কাদা-মাটির মিশ্রণ রয়েছে। এছাড়া ১০ ইঞ্চি সাইডওয়ালের নিচে নিয়ম অনুযায়ী ৩ ইঞ্চি ঢালাই দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেড় ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন মিন্টু, আনন্দ শীল ও রাজেন্দ্র নাথ জানান, সাইডওয়াল নির্মাণে কাদা-মাটি মিশ্রিত বালি ব্যবহার করা হচ্ছে। বিষয়টি ঠিকাদারের দায়িত্বে থাকা প্রতিনিধিকে জানানো হলে তিনি জানান, নিচের অংশে এই বালি ব্যবহার করা হলেও ওপরের কাজে ভালো বালি দেওয়া হবে।
তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “১০ ইঞ্চি ওয়ালের নিচে ৩ ইঞ্চি ঢালাই দেওয়ার নিয়ম থাকলেও দেওয়া হচ্ছে মাত্র দেড় ইঞ্চি। এ ধরনের দায়সারা কাজ হলে সড়কটি দীর্ঘস্থায়ী হবে না। এই সড়ক আমাদের দীর্ঘদিনের ভোগান্তির কারণ। আমরা কাজে কোনো বাধা দিচ্ছি না বা চাঁদা দাবি করছি না; আমরা চাই ওয়ার্ক অর্ডার অনুযায়ী মানসম্মত সামগ্রী দিয়ে কাজটি সঠিকভাবে সম্পন্ন হোক।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চন্দনাইশ উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মোহাম্মদ বলেন, “কাজ চলমান রয়েছে; কোথাও অনিয়ম হলে তা ঠিকাদারকে দিয়ে পুনরায় করিয়ে নেওয়া হবে। তাছাড়া আমরা এখনো কোনো বিল ছাড় করিনি।”
এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান মরিয়ম ট্রেডিংয়ের স্বত্বাধিকারীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজের নাম ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করতে রাজি হননি। তিনি উল্টো প্রশ্ন করে বলেন, “আমার প্রতিষ্ঠান ও নাম দিয়ে আপনি কী করবেন? সরাসরি দেখা করে চা খেয়ে যান।” ভরাট বালির বিষয়ে তিনি দাবি করেন, এই বালি কেবল ওয়ালের নিচের অংশে দেওয়া হচ্ছে এবং গাথুনি ও ঢালাইয়ের কাজে ভালো বালিই ব্যবহার করা হচ্ছে। কাজের মেয়াদ ছয় মাস নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকা থেকে বোটভর্তি অবস্থায় মালিকবিহীন ৪১০ বস্তা…
This website uses cookies.