বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা সীতাকুণ্ডে ইফা নির্বাহী প্রধান অসুস্থ তাহমিদুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা আনোয়ার ছিদ্দিক হালিশহরের ব্যাংক ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে মিলল চিরকুট: ‘লোন দেওয়ার চাপ, পাওনা আদায়ে ব্যর্থ, মানসিক বিপর্যস্ত’ নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র? রাউজানে চাঞ্চল্যকর মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্রসহ ৪ আসামি গ্রেপ্তার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে মানসিক প্রতিবন্ধি যুবককে পিটিয়ে হত্যা

  • আপডেট সময়ঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

‎চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরেরহাটে ঘুমন্ত অবস্থায় বেলাল হোসেন (৩০) নামের এক মানসিক প্রতিবন্ধি যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। রবিবার (৯ই নভেম্বর) গভীর রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে এ ঘটনা ঘটে। বেলাল মিরের হাট বাজারের দক্ষিন পাশে জয়নাল উকিলের বাড়ির আবুল কালামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল মানসিক প্রতিবন্ধী হলেও বাজারের নিরাপত্তায় রাতের বেলায় থাকতো অতন্দ্র প্রহরীর মত। মিরেরহাট বাজারের ভিতর দক্ষিণ পাশে একটি ফ্লোরের মধ্যে রক্তাক্ত কম্বল মোড়ানো অবস্থায় নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃ রাসেল ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করেন। নিহত বেলালের ফুফাতো ভাই জাহাঙ্গীর বলেন, বেলাল হোসেন মানষিক প্রতিবন্ধী ছিলেন।

সে মিরেরহাট বাজারে থাকতেন। তাকে কে বা কারা ঘুমন্তবস্থায় গাছের টুকরো দিয়ে পিটিয়ে হত্যা করে। তার কোনো শত্রু নাই।

ধারণা করা হচ্ছে চোরের দল চুরি করতে না পেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। লাশের পাশেই পড়ে ছিল তার ব্যবহৃত জুতা। ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় বেলালকে মাথায় গাছের টুকরো দিয়ে জখম করে। পরে মৃত্যু নিশ্চিত করে দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে সরে যায়। ‎মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম বলেন, বেলাল মানসিক প্রতিবন্ধী।রাতের বেলা বাজারেই থাকতো।

সারারাত বাজারের মধ্যে হেঁটে হেঁটে চিৎকার করতো। যার কারণে চোর ডাকাত ও মাদক ব্যবসায়ীদের অপকর্ম পরিচালনা করতে সমস্যা হতো। তাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ‎সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মজিবুর রহমান বলেন,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।  ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »