সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ-
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ইপিজেডে সার্বজনীন হরিপদ মহাজন মহাশ্মশান ও কালী মন্দিরে দীপাবলি উৎসব উদযাপিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বিশেষ সংবাদদাতাঃ

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার মহাজনঘাটায় সার্বজনীন হরিপদ মহাজন মহাশ্মশান ও কালী মন্দিরের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দীপাবলী উৎসব ২০ অক্টোবর
থেকে ২৩ অক্টোবর ৪ দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠান
আয়োজনের মধ্যে শেষ হয়েছে।

হাজারো ভক্তবৃন্দের সমাগমে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গণ
৪ দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় আয়োজনের মধ্যে ছিলো শ্রীশ্রী চণ্ডীপাঠ, গীতাপাঠ, সঙ্গীতা অনুষ্ঠানসহ অষ্টপ্রহরব্যাপী, তারকব্রহ্ম মহানাম সংকীর্তন ও
মহাপ্রসাদ বিতরণ।

এসময় উপস্থিত ছিলেন,
উৎসব উদযাপন পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজু,সাধারণ সম্পাদক সুজন মজুমদার মনি,অর্থ সম্পাদক মান্না শীল,সহ-অর্থ সম্পাদক কাঁকন শীল,হিসাব রক্ষক ধ্রুব শীল,পূজা সম্পাদক সন্জয় শীল, মহানাম সংকীর্তন সম্পাদক সুধীর শীল বালি।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দীপিকা সংঘ কার্যকরি
পরিষদের সভাপতি এড.মোহন লাল মহাজন ও সাধারণ সম্পাদক উত্তম শীল।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন কুমার শীল।

সার্বজনীন হরিপদ মহাজন মহাশ্মশান ও কালী মন্দির
উৎসব উদযাপন পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজু বলেন, ৪ দিনব্যাপী নানান ধর্মীয় আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে দীপাবলি উৎসব। হাজারো ভক্তের মিলন মেলায় মুখরিত ছিলো মন্দির প্রাঙ্গন। আগামীতে সকলের সহযোগিতায় আরও বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »