Categories: রাজনীতি

সীতাকুণ্ড পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ড পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক প্রাণবন্ত পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন রফিকের সভাপতিত্বে এবং নাজমুল হুদা সোহাগের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি মোঃ ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ, পৌরসভা বিএনপির সদস্য সচিব সালেহ আহমদ সলো, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, মহিলা দলের সভানেত্রী মাসুদা খায়ের, শ্রমিক দলের সভাপতি মোঃ গোলাম সাদেক ও সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, কৃষক দলের সভাপতি মোঃ নুরুল আফসার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহিদুল আলম আবির এবং ৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ মাহাবুবুল আলম।

সভায় বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন দুলাল, অসাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ লিটন উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি মোঃ জাকির হোসেন বলেন,
“বিএনপি হচ্ছে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আজ যারা ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করছেন, তারাই আগামী দিনে আন্দোলন-সংগ্রামের মূল চালিকাশক্তি হবেন।”

বিশেষ অতিথি মোঃ ইউসুফ নিজামী বলেন,
“আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আছি। দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে নেতৃত্বের নির্দেশে মাঠে থাকতে হবে।”

এ কে এম শামসুল আলম আজাদ বলেন,
“ওয়ার্ড কমিটিগুলোর কার্যক্রম যত সক্রিয় হবে, ততই পৌরসভা ও কেন্দ্রীয় পর্যায়ে বিএনপি শক্ত অবস্থান নিতে পারবে।”

সদস্য সচিব সালেহ আহমদ সলো বলেন,
“সীতাকুণ্ড পৌর বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবার। ৮ নং ওয়ার্ডের মতো যদি প্রতিটি ওয়ার্ড সংগঠন কার্যকরভাবে কাজ করে, তাহলে পৌরসভা বিএনপি নতুন উদ্যমে সামনে এগিয়ে যাবে। আমাদের লক্ষ্য সংগঠনকে শক্তিশালী করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃবৃন্দের নেতৃত্বে একযোগে কাজ করা।”

এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন,
“বিএনপির শক্তি তৃণমূল। তৃণমূলের এই ঐক্যই আগামী আন্দোলনের ভিত মজবুত করবে। আমরা ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে রাজনীতি করি, অন্যায়ের বিরুদ্ধে রাজপথে আছি এবং থাকব।”

সভানেত্রী মাসুদা খায়ের বলেন,
“নারী সমাজ বিএনপির শক্তি। আমরা রাজপথে, সংগঠনে এবং সমাজে সক্রিয় ভূমিকা রাখব।”

সভাপতি সাজ্জাদ হোসেন রফিক তার সমাপনী বক্তব্যে বলেন,
“৮ নং ওয়ার্ড বিএনপি ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং আগামী দিনে পৌরসভা বিএনপির রাজনীতিতে দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা আহ্বায়ক কমিটির নেতৃত্বে দলকে আরও গতিশীল করে তুলব।”

সভা শেষে আগত অতিথি ও নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দলীয় স্লোগানে সভাকক্ষ মুখরিত হয়ে ওঠে।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

37 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.