Categories: রাজনীতি

সুনামগঞ্জের জগন্নাথপুরে হামলায় যুবদল নেতা গুরুতর আহত

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে হামলায় যুবদল নেতা শামীনুর রহমান গুরুতর আহত হয়েছেন। আহতকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি পৌর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা।

(৯ অক্টোবর ) বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারো বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার গাদিয়ালা ও হামহামিয়া নামের দুইটি জলমহাল সরকার কর্তৃক ইজারা পান পুর্ব ইব্রাহিমপুর মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন। তিনি ইজারা পেয়ে প্রথমে গাদিয়ালা জলমহাল আবিবুল বারী আয়হান ও পরে সুহেল আহমদ গংদের কাছে সাবলীজ প্রদান করেন। একই সঙ্গে হামহামিয়া জলমহাল পার্থ গংদের কাছে সাবলীজ প্রদান করেন। যা মৎস্য আইন নীতিমালার পরিপন্থি।
এ ঘটনায় স্থানীয় নলুয়া নোয়াগাঁও গ্রামের দুলু মিয়া বাদী হয়ে এসব সাবলীজ বাতিল চেয়ে গত ৩০ জুন ২০২৫ সালে মৎস্য, সমবায় ও ভূমি মন্ত্রনালয়ের সচিব বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

পরে উক্ত অভিযোগটি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে আসে এবং জেলা প্রশাসক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে উক্ত অভিযোগটির শুনানীর তারিখ নির্ধারন ছিল। শুনানীকালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং পরে অফিসের বাইরে গিয়ে হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে বিএনপি নেতা আবিবুল বারী আয়হান বলেন, সুহেল সহ আওয়ামীলীগের সন্ত্রাসীদের হামলায় আমার ছোট ভাই শামীনুর গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে নিয়ে চিকিৎসায় ব্যস্ত আছি। যদিও সুহেল আহমদ তা অস্বীকার করেছেন। জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন জানান, জলমহাল দুটির শুনানিকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে অফিস থেকে বের হয়ে গিয়ে মারামারি করেন তরা।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

1 hour ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.