সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কারাগারে উন্নত খাবারা ,নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে কিশোর চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করে বিক্রিকালে দুইজন আটক

  • আপডেট সময়ঃ বুধবার, ১ অক্টোবর, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে যাত্রীবেশে অটোরিক্সা ছিনতাই করতে চালককে নিরিবিলি জায়গা নিয়ে হত্যা করে, পরে অটোরিক্সা বিক্রিকালে জনতা দুইজন হত্যাকারীকে আটক করে পুলিশে দিয়েছে।

সীতাকুণ্ড পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আলাউদ্দিন প্রতিনিধি কে জানায়, বাপ্পি,রাজিব নামে শালা,দুলাভাই দুইব্যক্তি মঙ্গলবার মধ্য রাতের যেকোনো সময় যাত্রী বেশে হাবিবুর রহমান জিহাদ (১৫) নামে এক চালকের অটোরিক্সা ভাড়া করে সীতাকুণ্ড শেখপাড়া একটি নিরিবিলি জায়গা নিয়ে চালক জিহাদকে জবাই ও কুপিয়ে হত্যা করে মহাসড়কের পাশে বিল্লাবাড়ী একটি ডুবায় লাশ ফেলে অটোরিক্সাটি নিয়ে যায়। রাতে জিহাদ বাসায় না ফিরলে পরিবারের সবাই বিভিন্ন জায়গা খুঁজাখুঁজি করে না পেয়ে দূরে কোথাও ভাড়া নিয়ে গেছে ভেবেছে। কিন্ত সকালে জিহাদের অটোরিক্সা মালিক আকবরের কাছে ফোন আসে এইবলে যে আপনার নাম্বারটি অটোরিকশাতে পেয়ে ফোন দিলাম, অটোরিক্সাটি কি আপনার?

আপনার হলে দ্রুত কদমরসুল আসেন। মালিক আকবর লোকজন নিয়ে কদমরসুল গিয়ে ছিনতাইকারী বাপ্পি(২৮) পিতা- মানিক, রাজিব পিতা – সেলিম উভয় সাং – হারামিয়া,থানা- সন্ধীপ,চট্টগ্রাম। তাদেরকে নিয়ে সীতাকুণ্ড থানায় এনে সোপর্দ করেন। এসময় জনতা গনপিটুনী দিলে চালক হাবিবুর রহমান জিহাদকে হত্যা করে ডুবায় ফেলে দেয় স্বীকারোক্তি দেয়। পরে পুলিশ সহ সকাল ১০ টায় ঘটনাস্হলে গিয়ে জিহাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ অটোরিক্সা ছিনতাইকারী আটক দুজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে একজনকে থানায় নিয়ে আসে,আরেকজনকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। মামলা রুজুর পর কোর্টে প্রেরণ করবেন বলে থানা সূত্রে জানায়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান প্রতিনিধিকে জানায়, সকাল ৮ টায় খবর পেয়ে এসআই বেলালকে ঘটনাস্হলে পাঠাই, তিনি লাশ উদ্ধার করে সুরতহাল করে মর্গে প্রেরণ করেন। আটক আসামীদেরকে চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদে প্রাথমিক ভাবে খুনের বিষয় স্বীকার করে জবানবন্দী দেয়। এক আসামীকে চমেক হাসপাতালে প্রেরণ করেছে, পরবর্তীতে আরো কে কে জড়িত জিজ্ঞাসাবাদে জানা যাবে। আটক দুইজন সম্পর্কে শ্যালক দুলাভাই। মামলার প্রস্তুতি চলছে। স্হানীয় সাবেক কাউন্সিলর সামছুল আলম আজাদ প্রতিনিধি কে জানায়, জিহাদ তাঁর এলাকায় ভাড়া থাকে ও এলাকায় জিনিয়াস স্কুলের ৬ ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল,পুজা উপলক্ষে বারতি আয়ের জন্য অটোরিক্সা ভাড়া নিয়ে চালাতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েন,ছিনতাইকারীরা পরিচিত বিধায় তাকে হত্যা করেছে বলে ধারণা করছেন তিনি।

হত্যাকারী বাপ্পি ও রাজিব

এদিকে জিহাদ হত্যাকারীদের ফাঁসীর দাবীতে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে একটি অটোরিক্সা চালকদের মিছিল থানার সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করেন। এসময় পৌর বিএনপির সাবেক সভাপতি ইউছুফ নিজামী বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »