বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চন্দনাইশে পাহাড়ী সন্ত্রাসীদের অত্যাচার, মুক্তিপণ দাবী, মেরেফেলার হুমকিতে বাগানের মালিকগণ নিরাপত্তাহীনতায় ভূগছে। সরকারে কাছে দাবি জানাচ্ছি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে ফাঁসি এবং বাকি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে গুইল্দাছড়ি, বরগুনি, খরনা, ওনা ছড়ির বাগানের মালিক ও সর্বস্তরের জনগণ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের কাঞ্চননগর বাদামতল এলাকায় এ মানববন্ধন করেন তারা। গুইল্দাছড়ি, বরগুনি, খরনা, ওনা ছড়ির বাগানের মালিক ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, চন্দনাইশ পাহাড়ে পাহাড়ি সন্ত্রাসীদের অত্যাচার, মুক্তিপণ দাবি, হত্যার হুমকিতে বাগানের মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা তাদের বাগানে স্বস্তি নিয়ে কাজ করতে পারছেন না। বাগানে গেলেই অপহরণ করে পৈশাচিক শারীরিক নির্যাতন, মুক্তিপণ দাবিসহ নানা হয়রানি করে অপহরণকারীরা।

এ সময় তারা সম্প্রতি চন্দনাইশের পাহাড়ি এলাকার থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কমান্ডার আরেফ আসমার জয় এর নেতৃত্বে গ্রেপ্তার ৬ পাহাড়ি সন্ত্রাসীর কঠোর শাস্তি দাবি ও তাদের ইন্ধনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাগান মালিক সমিতির সভাপতি আবছার উদ্দিন, ফজল মাস্টার, কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম, বাগান মালিক মুন্সি মিয়া, আহমদ হোসেন, আবদুস সালাম, দিদারুল আলম, সালাম উদ্দিন, ফোরকান প্রমুখ। মানববন্ধনে প্রায় ২ শতাধিক বাগানের মালিক, শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »