শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা: সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল চট্টগ্রামের সাগরপাড়ে রাতের আঁধারে ‘নামধারী সাংবাদিকদের’ সমাগম: সাংবাদিকতা নাকি অপরাধের ঢাল? সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসব শুরু সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে কৃষকের শেষ সম্বল গরুটি

  • আপডেট সময়ঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী ,বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে কৃষকের শেষ সম্বল গরুটি চুরি করে নিয়ে গেছে সমবদ্ধ চোরের দল।

গত সোমবার (৮ সেপ্টেম্বর) আনুমানিক দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বরকল ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড
হামজা খলিফার বাড়ি এলাকায় মো. আমির খাঁ এর গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরুটির আনুমানিক মূল্য প্রায় ৮৫ হাজার টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।ঐ এলাকার মৃত নুর আহম্মদের ছেলে আমির খাঁ একজন দরিদ্র কৃষক বলে জানা যায়।

ভুক্তভোগীর ছেলে মোঃ ইব্রাহীম বলেন, প্রতিদিনের মতো সোমবার রাতে গোয়াল ঘরে গরু রেখে ঘরে ঘুমিয়ে পড়ি। রাত ১২টার সময়ও ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গরু দেখতে পাই। রাত ৪টার দিকে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। গরুটির বাজার মূল্য প্রায় ৮৫ হাজার টাকা। গোয়াল ঘরের তালা ভেঙে কে বা কারা গরুগুলো চুরি করে নিয়ে গেছে। গরু চুরির বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। এরপর ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেন।

ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তা চন্দনাইশ থানার এএসআই মনসুর গরু চুরির বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান,
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার জন্য বলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »