বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ফজরের নামাজ শেষে মহাসড়ক পার হতে গিয়ে গাড়ীর চাপায় প্রাণ গেল বৃদ্ধ মুসল্লির

  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ফজরের নামাজ শেষে বাড়ী ফিরতে মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ীর চাপায় প্রাণ গেল ইউনুস মিয়া (৮০) নামে এক বৃদ্ধ মুসল্লির।

সে পৌরসভা এলাকার ইয়াকুবনগর গ্রামের খলিফা বাড়ি নিবাসী মৃত ইমাম শরীফের পুত্র বলে এলাকাবাসী জানায়।

সোমবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতল এলাকায় চট্টগ্রাম মুখী লেনে এই ঘটনা ঘটে।

‎স্থানীয় মোঃ সেলিম কাউন্সিলর জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে বটতর জামে মসজিদে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ইউনুস মিয়া ঘটনাস্থলে মারা যায়। পরে তাকে অন্যান্য মুসল্লি ও স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এলাকায় যে কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে তাদের মধ্যে তিনি অন্যতম। হঠাৎ তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

‎কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাকির রাব্বানী জানায়, সড়ক দুর্ঘটনার বিষয়টি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি, খোঁজখবর নিয়ে বিষয়টি দেখছি।
প্রতিবেশীরা জানায়,বয়োবৃদ্ধ লোকটির সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে,পরিবারের কেউ মামলা করবেনা,বারতি ঝামেলা এড়িয়ে উনাকে দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »