শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মোটর সাইকেল দুর্ঘটনায় ছাত্রদলের নেতাসহ নিহত ২

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটর সাইকেল দুর্ঘটনায় এক ওয়ার্ড ছাত্রদল সভাপতিসহ দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট গ্রামের আব্দুল মালেকের পুত্র ও স্থানীয় ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল আহাদ আরিফ (২০) ও একই এলাকার বাসিন্দা মোঃ আবুল কাশেমের পুত্র মোঃ জুয়েল (২৩)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আরিফ ও তার বন্ধু জুয়েল ভাটিয়ারী থেকে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিলেন। তারা মোটর সাইকেল নিয়ে মহাসড়কের ঢাকা মুখী রোডে উল্টোপথে যাবার সময় পেছন দিক থেকে আসা একটি তেলের বাউচার তাদেরকে চাপা দিলে চাকা নিচে পড়ে থেথলে যায় তাদের শরীর। এদের মধ্যে আরিফ ও জুয়েল ঘটনাস্থলেই নিহত হন। উপজেলা স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করে আমাদের সময়কে বলেন, মোটর সাইকেল দুর্ঘটনায় মাদামবিবিরহাট ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ দুই জন নিহত হয়েছেন।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উল্টোপথে মোটর সাইকেল নিয়ে যাবার সময় তেলের বাউচারের ধাক্কায় দুই জন নিহত ও আরো একজন আহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »