শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করলো চবি এলামনাই এসোসিয়েশন

  • আপডেট সময়ঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫

কাইয়ুম চৌধুরীঃ

জুলাই-আগস্ট অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রনেতা ওয়াসিম আকরামসহ জুলাই শহীদদের আত্মদানের স্মৃতিচারণে স্মরণ সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের যৌথ উদ্যোগে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টায় নগরীর লালদিঘীর পাড়স্থ সিটি কর্পোরেশন লাইব্রেরী অডিটোরিয়ামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহ্বায়ক এম এ হালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব এমডি ফখরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

স্মরণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর এডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ, সদস্য ও ঈদ পুনর্মিলনী উদযাপন পরিষদ এর আহ্বায়ক মোহাম্মদ একরামুল করিম, মাহবুবের রহমান শামীম, এড.ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, গোলাম ফারুক ,সোহরাব হোসেন সোহেল, সেলিম উদ্দীন, হাফিজ আল আসাদ, গিয়াসউদ্দিন, কামরুল মেহেদী, আমজাদ হোসেন চৌধুরী, ডঃ মোজাফফর আহমদ, অধ্যাপক আজম খান, মোরশেদুল আলম, কাজী আতিকউল্ল্যাহ, এড. মাঈনুদ্দীন, এড. আবু সাঈদ, সাইফুর রহমান শপথ, এড.রেজোয়ান নূর সিদ্দিকী, খোরশেদ আলম কুতুবী, মামুনুর রশীদ, শাহেদুল ইসলাম, অধ্যাপক জাহাঙ্গীর আলম, কাজী সাইফুল ইসলাম টুটুল, খালেদ হোসেন, খোরশেদ আলী, ইফতেখার মাহমুদ, মেহেদী হাসান, আব্দুল্লাহ আল রায়হান, নিউটন দত্ত, ফজলুল খসরু, ফজলুল কাদের রিপন, মশিউর রহমান, এড.সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, মীর সোহাগ, মামুনুর রশীদ, নকিব হোসেন, মোহাম্মদ আদিল, মোহাম্মদ সায়েম প্রমুখ নেতৃবৃন্দ।

এডহক কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন, শহীদ ওয়াসিম আকরাম, আবু সাঈদ, মীর মুগ্ধসহ জুলাই শহীদদের আত্মদানে আমরা আজ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। ষড়যন্ত্রকারীদের বিভাজনের কূটকৌশলের কারণে যাতে তাদের এই আত্মদান ব্যর্থ না হয় সেদিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। ফ্যাসিস্ট শক্তির সাথে আঁতাতের মাধ্যমে যারা জুলাই শহীদদের আত্মদানকে কলংকিত করতে চায় সেই চিহ্নিত অপশক্তিকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দিতে হবে।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম আকরামের পিতা মোহাম্মদ শফিউল আলম। স্মরণ সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষ হতে শহীদ ওয়াসিম আকরামের পিতার হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »