মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে এসএসসিতে পাশের হার ৬৭.৮০ শতাংশ

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় গড় পাশের হার ৬৭.৮০ শতাংশ। উপজেলাভিত্তিক ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে শীর্ষে রয়েছে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়।
এই বিদ্যালয় থেকে ১০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৯৬ জন এবং জিপিএ-৫ অর্জন করেছে ২৪ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, যেখানে ৩৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ২২৬ জন কৃতকার্য এবং ১২ জন জিপিএ-৫ পেয়েছে।

 

উপজেলা পর্যায়ের সার্বিক চিত্র-
মোট পরীক্ষার্থী: ৩,৩৯৮ জন
মোট কৃতকার্য: ২,৩০৪ জন
মোট জিপিএ-৫: ৭০ জন
পাশের হার: ৬৭.৮০% উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল-
মঈনপুর উচ্চ বিদ্যালয়: ১৬২ জনে কৃতকার্য ১২০ জন, জিপিএ-৫ পেয়েছে ৭ জন,
সাউথওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজ: ১০৪ জনে কৃতকার্য ৯২ জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন,ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ও সিলেট পাল্প অ্যান্ড পেপার মিল উচ্চ বিদ্যালয়- জিপিএ-৫ পেয়েছে ৫ জন করে,সমতা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আনুজানি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিগলী উচ্চ বিদ্যালয় ও কলেজ: প্রত্যেকটি থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন করে,হাজী কমর আলী, একতা, হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়: জিপিএ-৫ পেয়েছে ১ জন করে
নিম্ন ফলাফল প্রাপ্ত প্রতিষ্ঠান-
মোগলগাঁও মাধ্যমিক বিদ্যালয়- ৩০ জনে কৃতকার্য মাত্র ২ জন (পাশের হার ৬.৬৭%)

মুনিরগাতি উচ্চ বিদ্যালয়: ৬৩ জনে কৃতকার্য ২৩ জন, উত্তর সুরমা আজমত আলী উচ্চ বিদ্যালয়: ৫৫ জনে কৃতকার্য ২৪ জন,কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল-ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: ১৮৫ জনে কৃতকার্য ১০৩ জন,চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়: ৫৫ জনে কৃতকার্য ৩৬ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় (কারিগরি): ৫৬ জনে কৃতকার্য ৩১ জন,এলংগি মডেল উচ্চ বিদ্যালয়: ৮ জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেনি ,কারিগরি বোর্ডে মোট পরীক্ষার্থী: ৩০৪ জন পাশ করেছে: ১৭০ জন, জিপিএ-৫: ২ জন পাশের হার: ৫৫.৯২% মাদরাসা শিক্ষাবোর্ডের অধীন ফলাফল-মোট মাদরাসা: ২৪টি মোট পরীক্ষার্থী: ১,২৮৫ জন,মোট কৃতকার্য: ৮৪৫ জন ,জিপিএ-৫: ৯ জন

বিশেষ মাদরাসা ফলাফল- বুরাইয়া কামিল মাদরাসা: ১০৩ জনে কৃতকার্য ৮১ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন
শাহ সুফি মোজাম্মিল আলী দাখিল মাদরাসা: ৩৬ জনে কৃতকার্য ৩৩ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা: ৫৭ জনে কৃতকার্য ৫৩ জন মোহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা: ৩৩ জনে কৃতকার্য ৩২ জন অন্যান্য অনেক মাদরাসায় গড় পাশের হার ভালো হলেও বেশ কিছু মাদরাসার ফলাফল সন্তোষজনক নয়।

ছাতকে এসএসসিতে সামগ্রিক পাশের হার আশাব্যঞ্জক হলেও কিছু বিদ্যালয়ের ফলাফল উদ্বেগজনক। সরকারি বিদ্যালয়গুলো জিপিএ-৫ অর্জনে এগিয়ে থাকলেও কারিগরি ও মাদরাসা শিক্ষায় আরও মনোযোগ দরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »