সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড কিউআর কোড সংযুক্ত নাগরিক সনদ,চারিত্রিক সনদ,ওয়ারিশ সনদ সিস্টেম উদ্বোধন করা হয়েছে।

  • আপডেট সময়ঃ রবিবার, ৭ জুলাই, ২০২৪

কাইয়ুম চৌধুরী, সীতাকুন্ডঃ

ওয়ারিশ সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ সহ অন্যান্য সনদ যেন কেউ জাল করতে না পারে এবং সেবা প্রার্থীগণ যেন হয়রানি শিকার না হন সে লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সীতাকুণ্ড উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন পরিষদে চালু হয়েছে কিউআর কোড যুক্ত অনলাইন সনদ ব্যবস্থাপনা সিস্টেম উদ্ভোধন করা হয়েছে,এখন থেকে সেবা প্রার্থীগণ
ওয়েবসাইট থেকে কিউআর কোড যুক্ত সনদের জন্য আবেদন করতে পারবেন। সনদে ব্যবহৃত কিউআর কোড স্ক্যান করে সনদটি জাল কিনা যাচাই করতে পারবেন। এছাড়াও ওয়েবসাইট থেকে সনদ/প্রত্যয়ন নম্বর ব্যবহার করে সনদ/প্রত্যয়ন যাচাই করা যাবে।
আজ রবিবার ৭ জুলাই উপজেলা হল রুমে কিউআর কোডযুক্ত অনলাইন সনদ ব্যবস্থাপনা সিস্টেম এর শুভ উদ্বোধন করেন আলহাজ্ব এসএম আল মামুন, মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম-৪। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল আলম চৌধুরী চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সীতাকুণ্ড, চট্টগ্রাম; আলাউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), সীতাকুণ্ড, চট্টগ্রাম; সৌমিত্র চক্রবর্তী, সভাপতি, সীতাকুণ্ড প্রেস ক্লাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে. এম. রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ড।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং সনদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার জনাব কে এম রফিকুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন উদ্যোগটি বাস্তবায়ন করেন। উদ্যোগটি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করেছেন বদিউল আলম, মেয়র, সীতাকুন্ড পৌরসভা; এইচ এম তাজুল ইসলাম নিজামী, চেয়ারম্যান, ১নং সৈয়দপুর ইউপি; মোঃ রেহান উদ্দিন, চেয়ারম্যান, ২নং বারৈয়াঢালা ইউপি; এস.এম রেজাউল করিম, চেয়ারম্যান, ৪নং মুরাদপুর ইউপি; ছাদাকাত উল্লাহ, চেয়ারম্যান, ৫নং বাড়বকুন্ড ইউপি; মোঃ শওকত আলী, চেয়ারম্যান, ৬নং বাঁশবাড়িয়া ইউপি; মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী, চেয়ারম্যান, ৭নং কুমিরা ইউপি; মনির আহমদ, চেয়ারম্যান, ৮নং সোনাইছড়ি ইউপি; মোঃ নাজীম উদ্দিন, চেয়ারম্যান, ৯নং ভাটিয়ারী ইউপি; সালাউদ্দীন আজীজ, চেয়ারম্যান, ১০নং সলিমপুর ইউপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »