শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশের আবদুলবারী হাটে ৭ কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ হচ্ছে ,দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার অবসান  চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড বারআউলিয়ায় পানিতে ডুবে দুই যমজ শিশু কন্যার মৃত্যু

  • আপডেট সময়ঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
সীতাকুণ্ড বারআউলিয়ায় পানিতে ডুবে মরা দুই যমজ শিশু কন্যার ছবি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

শুক্রবার (১০ নভেম্বর ২০২৩ ইং) বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাজলিপাড়ার নুরুলআলম বাড়ির পুকুরে ডুবে এ’দুই শিশু কন্যার মৃত্যু হয়।

ধারনা করা হচ্ছে, এক বোন পুকুরের পানিতে পড়ে যাওয়ার পর আরেক বোন হয়তো তাকে উদ্ধার করতে যায়, আর এতে দু’বোনই পানিতে ডুবে মারা যায়।

নিহত দু’যমজ শিশুরা হলো- ৪ বছর বয়সী সিনথিয়া ও স্নেহা। পিতা- মোঃ এরশাদ। যমজ দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার অহিদুল আলম চৌধুরী বলেন, শুক্রবার বিকেলের দিকে নুরুলআলম বাড়ির এরশাদের দুই যমজ কন্যা পুকুরের পাশে খেলতে গিয়ে পরিবারের লোকজনের অজান্তে পুকুরে পড়ে যায়।

এরপর যমজ কন্যাদের মা ও পরিবারের লোকজন আশ-পাশে বাচ্চাদের দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করেন, এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে ডুবন্ত অবস্থায় দুই যমজ কন্যা শিশুর লাশ দেখতে পেয়ে, তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন।

একসাথে দু’যমজ শিশুর মৃত্যুতে দুই শিশুর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাতেই সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে নিহত দু’যমজ শিশুর জানাজা হয়, পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »