শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার দাকোপে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-চাঁদাবাজ কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বড় দারোগাহাট মৎস্য প্রজনন কেন্দ্রে নির্মাণকাজ: অভিযোগের পর তদারকি জোরদার, নিয়ম মেনেই কাজ চলছে চট্টগ্রাম মহানগর ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল কুয়েতে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের প্রবাসী কামালের মৃত্যু, মরদেহ আসছে আগামীকাল নিউইয়র্কে ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’-এর বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ১০৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জঙ্গল সলিমপুরে ৫ জন দাগী আসামি গ্রেপ্তার চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন জননেতা আনোয়ার ছিদ্দিক চৌধুরী

  • আপডেট সময়ঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড:

টানা বর্ষণ ও জলাবদ্ধতায় বিপর্যস্ত সীতাকুণ্ড পৌরসভার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী।

​পরিদর্শনকালে তিনি পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। এ সময় তিনি ভুক্তভোগীদের সান্ত্বনা দেন এবং তাদের মাঝে দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

​এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও সীতাকুণ্ড পৌরসভার সাবেক কমিশনার মোহাম্মদ তাহের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাহুল আলম রাসেল, পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জয়নাল আবেদীন ও আব্দুল লতিফ সামাদ, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদুল করিমসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

​পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বলেন, দুর্যোগপীড়িত মানুষের পাশে দাঁড়ানো জামায়াতে ইসলামীর নৈতিক দায়িত্ব। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে দলের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »