সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত,১-৭ ইউনিয়নের সকল কমিটি বিলুপ্ত

  • আপডেট সময়ঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন সীতাকুন্ড উপজেলা শাখার নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ১ থেকে ৭ নং ইউনিয়নের সকল কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভায় পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

নব গঠিত কমিটিতে পুনরায় আহবায়ক মনোনীত হয়েছেন ডাঃ কমল কদর এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন মোহাম্মদ মোরছালিন। কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন জহুরুল আলম জহুর এবং সালামত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন ফজলুল করিম চৌধূরী।

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, কমিটি গঠন একটি ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রমের অংশ। ঘোষিত নেতৃবৃন্দকে সকলের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক পন্থায় ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি গঠন শেষে সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠনে কাজ করতে হবে। পরবর্তীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঢেলে সাজিয়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

আহবায়ক কমিটিকে আগামী ৯০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে উপজেলাধীন ১ নং সৈয়দপুর থেকে ৭ নং কুমিরা পর্যন্ত ৬ টি ইউনিয়েনের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »