শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান

  • আপডেট সময়ঃ সোমবার, ২৩ মার্চ, ২০২৬

 

কাইয়ুম চৌধুরী
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ড জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে বক্তারা দেশের বিভিন্ন খাতে সংস্কার, বিচার নিশ্চিতকরণ এবং রাজনৈতিক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন।
গত সোমবার দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের কনফারেন্স রুমে উপজেলা এনসিপি আয়োজিত অ্যাডভোকেট আনোয়ারুল হকের
সভাপতিত্ব এবং ফজলে রাব্বি চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, বিশেষ অতিথি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার হাসনাত তপু, এবি পার্টি সাবেক নেতা মোস্তফা নুর।
এছাড়া ফারুক হোসেন ও ছাত্র সংগঠক ফাতিন মোহাম্মদ নিহালসহ এনসিপির পৌরসভা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সালেহ উদ্দিন সিফাত বলেন, এনসিপি একটি তরুণ রাজনৈতিক দল হলেও ইতিহাসের ধারাবাহিক আন্দোলনের চেতনা ধারণ করে এগিয়ে যাচ্ছে। তিনি ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের স্বাধীনতা এবং ২০২৪ সালের ফ্যাসিবাদের পতনকে তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিচার ও সংস্কার এখনো সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি, অথচ নির্বাচন হয়ে গেছে। যতদিন বিচার ও সংস্কার নিশ্চিত না হবে, ততদিন এনসিপির সংসদ সদস্যরা সংসদে এ বিষয়ে সোচ্চার থাকবেন। তিনি আরও বলেন, ২০২৪ সালের গণহত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে এবং বিচারের আগে কোনো পুনর্মিলন (রিকনসিলিয়েশন) হতে পারে না। পাশাপাশি সীতাকুণ্ডে মাদক সমস্যার কথা তুলে ধরে তিনি দলীয় ও সামাজিকভাবে তা প্রতিরোধের আহ্বান জানান এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার হাসনাত তপু বলেন, দেশের সব সেক্টরে সিস্টেম পরিবর্তন প্রয়োজন এবং এ জন্য জনগণের সচেতনতা জরুরী। বিশেষ করে স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন ও সেবার ঘাটতি রয়েছে। এছাড়া রাস্তাঘাটসহ অন্যান্য খাতেও ধাপে ধাপে উন্নয়ন ও সংস্কার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয় রয়েছে। তিনি এনসিপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের স্মরণ করেন। বক্তব্য শেষে উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
এবি পার্টির সাবেক নেতা মোস্তফা নূর বলেন, দীর্ঘদিন ধরে দেশ লুটেরাদের দখলে ছিল। তিনি অত্র উপজেলার বাজার গুলোর ইজারা ব্যবস্থায় সিন্ডিকেট ভেঙে সব দলের অংশগ্রহণে লটারির মাধ্যমে ইজারা দেওয়ার প্রস্তাব করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »