বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ৫ মাস ১৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড শীতলপুর বগুলাবাজার এলাকায় ছয় মাস আগে সংঘটিত এক চাঞ্চল্যকর ভাই হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে তদন্ত। আদালতের নির্দেশে দাফনের ছয় মাস পর কবর খুঁড়ে নিহতের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটে গত বছরের ৪ সেপ্টেম্বর। অভিযোগ অনুযায়ী, শীতলপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ জসিম উদ্দিন তার ছোট ভাই তাজুদ্দিনের হাতুড়ির আঘাতে গুরুতর আহত হন। তবে ঘটনার পরপরই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। প্রথমে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জসিম উদ্দিনকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তখন সবাই ধারণা করেছিল, পুকুরের ঘাটে আঘাত লেগে তিনি পানিতে পড়ে আহত হয়েছেন।
কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর জসিম উদ্দিনের মৃত্যু হলে ঘটনার রহস্য আরও ঘনীভূত হয়। পরবর্তীতে অভিযুক্ত তাজুদ্দিনের স্ত্রীর স্বীকারোক্তিতে বেরিয়ে আসে ভয়ংকর সত্য—জসিম উদ্দিনকে পরিকল্পিতভাবে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছিল এবং পরে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিতে মরদেহ পানিতে ফেলে দেওয়া হয়।
এই স্বীকারোক্তির পর এলাকাজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত্যুর পর বিষয়টি মামলা হিসেবে আদালতে প্রক্রিয়াধীন থাকলেও নিহতের স্ত্রী ও কন্যারা শুরুতে ময়নাতদন্তের গুরুত্ব উপলব্ধি না করায় দাফনের আগে কোনো আদেশ নেওয়া হয়নি।
মামলার শুনানিকালে আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেন। এরই ধারাবাহিকতায় ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার আদালতের আদেশে মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, আদালতের নির্দেশে কবর থেকে জসিম উদ্দিন নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »