শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রঃ) হিফজুল কুরআন মাদ্রাসায় ছবক প্রদান ও সংবর্ধনা

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম ঘোড়ামরা এলাকায় হযরত পন্থিশাহ (রঃ) হিফজুল কুরআন মাদ্রাসার হিফজ সম্পন্নকারী ছাত্রদের বিদায় সংবর্ধনা, ছবক প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হযরত পন্থিশাহ (রঃ) কমপ্লেক্সের আয়োজনে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে কমপ্লেক্স প্রাঙ্গণে উক্ত বিদায় সংবর্ধনা ও ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে হিফজের ৮ জন শিক্ষার্থীকে ছবক প্রদান এবং ৮জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছবক প্রদান করেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাওলানা মামুনুর রশীদ। অনুষ্ঠানে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। হযরত পন্থিশাহ (রঃ) কমপ্লেক্সের পরিচালক মোসলেহ উদ্দিন খালেদ এর সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রধান শিক্ষক মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক মুফতি মোঃ নুরুন নবী, নুরুল ইসলাম, শিক্ষক এমদাদুল হকসহ উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »