শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও তবরুক বিতরণ

  • আপডেট সময়ঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি-

মাদার অব ডেমোক্রেসি, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রামে খতমে কুরআন, দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী মোহাম্মদ সালাহউদ্দীন-এর উদ্যোগে উত্তর কাট্টলী হযরত শাহ সুফী মাঈনুদ্দীন শাহ (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ উল আলম চৌধুরী রাসেল।

এছাড়াও উপস্থিত ছিলেন—
বিএনপি নেতা জমির আহম্মদ, কুতুব উদ্দীন চৌধুরী, নগর যুবদলের সাবেক সহসভাপতি সাহেদ আকবর, উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দীন, বিএনপি নেতা মীর মো. জাহাঙ্গীর, সুজা উদ্দীন, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, নগর যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী ফারুক, আকবরশাহ থানা যুবদলের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দীন টুনু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহরুম আলী, উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মেসবাউদ্দীন চৌধুরী, উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মো. ইউনুস, যুবদল নেতা ইকবাল হোসেন, পাহাড়তলী থানা যুবদলের নেতা মো. আনোয়ার, যুবদল নেতা মো. শামীম, মো. সান্টু, মো. শাহাদাত, মো. দেলোয়ার, পাহাড়তলী থানা ছাত্রদলের সদস্য সচিব আসলাম আজমী হিমু, যুবদল নেতা শহিদুল ইসলাম টিটু, নেজাম উদ্দীন, নুরজ্জামান চৌধুরী, রেজাউল করিম টিটু, বিএনপি নেতা বাল্লা, বাবুল উদ্দীন, যুবদল নেতা মো. মামুন প্রমুখ।

মিলাদ ও দোয়া শেষে শিশু হাফেজ, মাদরাসা ছাত্র এবং উপস্থিত নেতা–কর্মীদের মাঝে তবরুক বিতরণ করা হয়। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »